বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

কাতারে জাতীয় কোরআন প্রতিযোগিতায় ২৮ হাজার প্রতিযোগীর নাম নিবন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ শোয়াইব

আন্তর্জাতিক ডেস্ক

কাতারে ৫৭তম জাতীয় কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ২৮ হাজার ছাত্র-ছাত্রী নাম নিবন্ধন করেছে বলে জানিয়েছে  কাতারের এনডাউমেন্ট এবং ইসলাম বিষয়ক মন্ত্রণালয়।

৫৭তম জাতীয় কোরআন প্রতিযোগিতা ১৮ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতার মুল উদ্দেশ্য হচ্ছে নতুন প্রজন্মদের নৈতিকতা শিক্ষণ, কোরআনের শিষ্টাচার এবং আরবি ভাষার গুরুত্বারোপ করা।
কাতারের এনডাউমেন্ট এবং ইসলাম বিষয়ক মন্ত্রণালয় ঘোষণা করেছে, এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আগ্রহী শিক্ষার্থীরা ১১ই ফেব্রুয়ারির মধ্যে নিজেদের নাম নিবন্ধন করতে পারবেন। শিক্ষার্থীরা তাদের স্কুলের দারুল কোরআনের ওয়েবসাইটে নিজেদের নাম নিবন্ধন করতে পারবেন।
এই প্রতিযোগিতা বিভিন্ন বয়সীদের জন্য অনুষ্ঠিত হবে। নার্সারি, প্রাথমিক, উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত হবে। সূরা ফাজর থেকে সূরা নাস, সূরা আবাস থেকে সূরা নাস, সূরা জ্বিন থেকে সূরা নাস, সূরা তালাক থেকে সূরা নাস, সূরা হাশর থেকে সূরা নাস এবং সূরা রহমান থেকে সূরা নাস পর্যন্ত হেফজ বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
কাতারের সরকারী ও বেসরকারি স্কুলের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। দীর্ঘ ৫৭ বছর যাবত কাতারের শিক্ষার্থীদের জন্য এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতিযোগিতায় উত্তীর্ণদের মাঝে মূল্যবান পুরস্কার বিতরণ করা হয়।
৫৭তম জাতীয় কোরআন প্রতিযোগিতা ১৮ই ফেব্রুয়ারি ছাত্রদের জন্য দোহার কোরআনিক বিজ্ঞান বিভাগের ভবনে এবং ছাত্রীদের জন্য তাদের স্কুলের নিকটবর্তী কোরআন হেফজ সেন্টারসমূহে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, বর্তমানে কাতারে প্রায় ৩০ লাখ নাগরিক রয়েছ। গতবছর অনুষ্ঠিত ৫৬তম জাতীয় কোরআন প্রতিযোগিতায় ২৮ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ