সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

খামেনিকে ফেরাউন বলায় ইরানে এক আলেমকে গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা খামেনিকে ফেরাউন বলায় হুসাইন সিরাজ বিন সাদেক নামের এক আলেমকে গ্রেফতার করা হয়েছে।  তিনি ইরানের কোম শহরের বাসিন্দা বলে জানা যায়। খবর আল আরাবিয়া

ইরানের চলমান অবস্থার উপর সমালোচনা করে হুসাইন সিরাজ খামেনিকে ফেরাউন বলে উল্লেখ করেন। আর দেশটিতে ধর্মীয় ব্যক্তিদের জন্য এ ধরনের সমালোচনা নিষিদ্ধ। এ কারণে ইরানের বিশেষায়িত আদালতের এ্যাটর্নি জেনারেল তাকে গ্রেফতারের নির্দেশ দেন।

কয়েক সপ্তাহ আগে হুসাইন সিরাজের একটি ভিডিও ইউটিউবে প্রকাশিত হয়। ভিডিওতে দেখা যায়, সিরাজী ফকিহ বিলায়েতির শাসনকে ফেরাউনের শাসনের সাথে তুলনা করেন।

ইরানের দ্বীনি রাষ্ট্রে স্বৈরাচারী এবং বিরোধীদের উপর দমন-নিপীড়নের রাজত্ব কায়েম হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, ইরানের সিরাজী পরিবারের ব্যাপক প্রভাব রয়েছে ইরান ও ইরাকসহ শিয়া অধ্যূষিত বিভিন্ন দেশে। তারা ফকিহ বেলায়েতি এবং খামেনির শাসনকে স্বীকার করেন না।

ইরানের কত শতাংশ নারী হিজাবের বিরুদ্ধে?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ