সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

ভারতের শীর্ষ আদালতে বাবরি মসজিদ মামলার শুনানি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ ভারতীয় সময় বেলা দুটো থেকে সুপ্রিম কোর্টে শুরু হবে অযোধ্যা মামলার শুনানি। ৫ ডিসেম্বর আদালত আদেশ দেয়, আগামী শুনানির আগে মামলার সব পক্ষকে নিজের নিজের নথিপত্রের অনুবাদ ও তা বিনিময় সহ সব প্রক্রিয়া শেষ করতে হবে।

জানা গেছে, যাবতীয় কাজকর্ম শেষ। সেই অনুযায়ী আজ থেকে শুনানি শুরু হচ্ছে।

শীর্ষ আদালত সম্ভবত আজ টানা শুনানির দিন স্থির করবে। ৫ ডিসেম্বর বাবরি মসজিদ সমর্থনকারীদের আইনজীবী কপিল সিবাল বারবার শুনানি পিছিয়ে দেওয়ার দাবি করেন। বলেন, মামলার সঙ্গে যুক্ত ১৯,৯৫০ পাতার এখনও কোনও রেকর্ড মেলেনি।

জবাবে আদালত বলে, আগামী শুনানির আগে সব পক্ষকে সমস্ত কাগজপত্র হাজির করতে হবে। সিবাল এরপর ফের বলেন, শুনানি এখন নয়, হওয়া উচিত আগামী বছর জুলাইয়ের পর, লোকসভা ভোট শেষ হলে। কারণ রাম মন্দির নির্মাণ বর্তমান কেন্দ্রীয় সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি, আদালত যদি মন্দিরের পক্ষে আদেশ দেয়, তবে ক্ষমতাসীন দলের সরকারে ফিরতে সুবিধে হবে।

কিন্তু এই আবেদনে কান দেয়নি প্রধান বিচারপতি দীপত মিশ্র সহ ৩ বিচারপতির বেঞ্চ। শীর্ষ আদালত জানিয়ে দেয়, এভাবে বারবার শুনানি পিছিয়ে গেলে মামলা কখনও শেষই হবে না। তাই সব পক্ষ আগামী শুনানির আগে যাবতীয় কাজ কর্ম শেষ করুক। তারপর থেকে টানা শুনানি চলবে।

২০১০-এর ৩০ ডিসেম্বর অযোধ্যা মামলার রায় দিতে গিয়ে এলাহাবাদ হাইকোর্ট বিতর্কিত ২.৭৭ একর ভূমি তিন ভাগে ভাগ করার নির্দেশ দেয়। এক ভাগ পায় রাম মন্দির, দ্বিতীয়টি নির্মোহী আখড়া ও তৃতীয়ভাগ যায় সুন্নি ওয়াকফ বোর্ডের পক্ষে। এর বিরুদ্ধে শীর্ষ আদালতে যায় সব পক্ষ।

এবিপি নিউজ/এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ