সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

যে কোন মূল্যে ঈমানী অধিকার আদায় করা হবে : আল্লামা আহমদ শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

হেফাজতে ইসলামের প্রধান মার্কালয়ে হেফাজতের ইসলামের আমীর আল্লামা আহমদ শফী সাহেবের সাথে হেফাজতে ইসলাম ঢাকার আঞ্চলিক নেতারা সৌজন্য সাক্ষাৎ করেছেন মঙ্গলবার। সাক্ষাৎকালে হেফাজতের ইসলামের আমীর বলেন, আমাদের ঈমানী অধিকার যে কোন মূল্য আদায় করা হবে ইনশাআল্লাহ। কোন বাধা আমাদের রুখে দিতে পারবে না।

সম্প্রতি দেশের যে কোনো পরিস্থিতিতে আমাদের ঈমান আমলের হেফাজত করতে হবে। তিনি আরো বলেন, কওমী মাদরাসা বোর্ড পরীক্ষা শেষ হওয়ার পরে ঈমানী অধিকার আদায়ে কঠোর কর্মসূচি দেয়া হবে। সরকার শাপলা চত্বরে রাতের আঁধারে আমাদের সরল প্রাণ ইসলামপ্রিয় নেতাকর্মীদের যেভাবে হত্যা করেছে তা কেবলমাত্র ইহুদীদের কর্মকাণ্ডের সাথে তুলনা করা চলে। শান্তিপূর্ণ উপায়ে ১৩ দফা দাবি আদায়ই চলমান আন্দোলনে আমাদের একমাত্র লক্ষ্য।

তিনি সরকারের প্রতি দমন-পীড়ন ও জবরদস্তিমূলক তৎপরতা বন্ধ করে উলামায়ে কেরামের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন ও হামলা-মামলা বন্ধ করে হেফাজতে ইসলামের উত্থাপিত ১৩ দফা দাবি বাস্তবায়নের প্রতি উদাত্ত আহ্বান জানান নেতাকর্মীদের সাক্ষাৎ শেষে শহীদদের উদ্দেশ দোয়া মুনাজাত করা হয়।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন, সিনিয়র নায়েবে আমীর মাওলানা শামসুল হক, মাওলানা আনাস মাদানী, হেফাজতে ইসলাম গাজীপুর জেলা আমীর মুফতী মাসুদুল করীম, সহ-সভাপতি মুফতী লেহাজ উদ্দীন ভূইয়া ও মাওলানা নজির আহমদ, সেক্রেটারি মুফতী ফজলুর রহমান, জয়েন্ট সেক্রেটারি মুফতী নাসির উদ্দীন, সহকারী সেক্রেটারিদ্বয় মাওলানা নজির আহমদ ও মুফতি সিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা ইকবাল মাসুম। প্রেস বিজ্ঞপ্তি।

/এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ