সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা

এবার ভারতীয় চলচ্চিত্রে ‘মুসলমান’ শব্দ ব্যবহারের প্রতিবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইমলাম: ফের ভারতের কেন্দ্রীয় সেন্সর বোর্ড সিবিএফসি-র কোপে বাংলা সিনেমা। এবার সেন্সরের ফাঁসে কলকাতার পরিচালক রঞ্জন চৌধুরির ‘চিরদিনের, এক অন্য প্রেমের গল্প’। ছবিতে ব্যবহৃত ‘মুসলমান’ শব্দ ব্যবহার করায় আপত্তি তোলে নিন্দা করা হয়েছে। আপত্তি তোলা হয়েছে আরও একাধিক শব্দ ও দৃশ্য নিয়েও।

ছবির গল্প পশ্চিমবঙ্গের মাধাইতলা উচ্চমাধ্যমিক স্কুলকে কেন্দ্র করে আবর্তিত হয়। শিক্ষক ঋত্বিকবাবু ও ছাত্রী জয়ীর সম্পর্ক নিয়ে গুঞ্জন রটে। গ্রাম ছেড়ে চলে যান শিক্ষক। এমন সময় গ্রামে আসে শাহিল নামের এক যুবক। জয়ীকে ফের জীবনে ফেরানোর চেষ্টা করে। যা মোটেও ভাল চোখে নেয়নি পঞ্চায়েত প্রধান অবিনাশ চৌধুরি। অবিনাশের মেয়ে তিথি আবার শাহিলের প্রেমে পড়ে যায়। এভাবেই গল্প সাজিয়েছেন পরিচালক রঞ্জন চৌধুরি।

সিনেমাটির মুখ্য ভূমিকায় রয়েছেন সমদর্শী দত্ত, সৌমি ঘোষ, বাংলাদেশি অভিনেত্রী শম্পা হাসনাইন, বিশ্বজিৎ চক্রবর্তী ও শুভাশিস মুখোপাধ্যায়ের মতো অভিনেতারা।

/টিএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ