শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

‘দেশে কোনো রাজনৈতিক সংকট নেই, হবেও না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশে কোনো রাজনৈতিক সংকট নেই, কোনো দিন হবেও না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

দুর্নীতির দায়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছরের সাজাকে ইঙ্গিত করে নাসিম আরও বলেন, কারাবরণ ছাড়া রাজনীতিবিদ হওয়া যায় না। এ সময় নিজের কারাবরণের কথাও উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী।

বর্ষীয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তের প্রথম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় শনিবার তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এই স্মরণসভার আয়োজন করে।

এতে সারাহ বেগম কবরীর সভাপতিত্বে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিলীপ রায়, হিন্দু-বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাস গুপ্ত,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি মোবারক আলী শিকদার প্রমুখ বক্তব্য রাখেন। বিএনপি নেতাদের উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন থেকে কোনো দলকে বাদ দেয়ার ষড়যন্ত্র আওয়ামী লীগ করছে না। তাই অযথা উত্তেজনা সৃষ্টি না করে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে শুরু করুন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ