সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা

আদালতের অভিনব রায়: অপরাধী ৩ যুবককে মুখস্থ করতে হবে সুরা আল-ইমরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়াার ইসলাম: খ্রিস্ট ধর্মকে অবমাননার দায়ে তিন মুসলিম যুবককে পবিত্র কুরআনের সুরা আল-ইমরান মুখস্থ করতে হবে। এ রায় দিয়েছেন লেবাননের ত্রিপোলির একটি আদালতের খ্রিস্টান বিচারক জোসেলিন মাত্তা। ওই তিন যুবক হজরত মারিয়াম (সা. আ.)-'র অবমাননা করেছিলেন।

সুরা আল-ইমরানে হজরত মারিয়াম ( আ.) ও হজরত ঈসা (আ.)'র সম্মান ও মর্যাদা সম্পর্কে বর্ণনা রয়েছে। এই রায়ের মাধ্যমে বিচারক ওই যুবকদেরকে সহনশীলতা এবং হজরত মারিয়াম (সা.আ.)-'র প্রতি শ্রদ্ধা-ভালোবাসার ‌বিষয়ে ইসলামের শিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ করতে চেয়েছেন।

বিচারক বলেছেন, আইন শুধু শাস্তির মাধ্যম নয়, এটি একটি শিক্ষার মাধ্যমও বটে। বিচারক মাত্তার এই রায়কে স্বাগত জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সাদ হারিরি। তিনি এক টুইটার বার্তায় বলেছেন, এই রায় ন্যায়বিচারের উৎকৃষ্ট দৃষ্টান্ত।

দেশটির দুর্নীতিবিরোধী প্রতিমন্ত্রী নিকোলাস তুয়েনিও বিচারক মাত্তার প্রশংসা করে বলেছেন, বিচারক মাত্তার সিদ্ধান্ত সামাজিক সমস্যা সমাধান ও ধর্মীয় অসহিষ্ণুতা দূর করার ক্ষেত্রে অনুসরণযোগ্য।

এইচজে