মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

পাকশীতে চলছে ফুরফুরার মাহফিল: শনিবার মোনাজাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  কুষ্টিয়া জেলার অদূরে পাকশীতে বার্ষিক ইসালে সাওয়াব ও ওয়াজ মাহফিল গত বুধবার (১৪ ফেব্রুয়ারি) শুরু হয়েছে। ১৫ ও ১৬ ফেব্রুয়ারি বাংলাদেশ ও ভারতের আমন্ত্রিত ওয়ামায়ে কেরামের বয়ানের মধ্য দিয়ে মাহফিল চলবে। আগামী শনিবার বাদ ফজর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের কার্যক্রম শেষ হবে।

পাকশীর মাহফিলের দায়িত্বশীল সুত্রে জানা যায়, ইসালে সাওয়াব ও ওয়াজ মাহফিল পরিচালনা করবেন ফুরফুরার পীর মাওলানা আবু বকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী আল-কোরাইশি।

মাহফিলে ওয়াজ করবেন ফুরফুরার মাওলানা আবু ইব্রাহিম মোহাম্মদ ওবায়দুল্লাহ সিদ্দিকী আল-কোরায়শি,  মাওলানা আবু তাহের মোহাম্মদ মতিউল্লা সিদ্দিকী,  মাওলানা আবু বকর মোহাম্মদ আব্দুল্লাহ সিদ্দিকী আল-কোরাইশি।

এই মাহফিলে দেশ-বিদেশের বিভিন্ন  জায়গা থেকে থেকে লাখো ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করবেন। ইতিমধ্যে হাজার হাজার মুসল্লি মাহফিল ময়দানে সমবেত হয়েছেন।

ইসালে সাওয়াব মাহফিল সুষ্ঠুভাবে পরিচালনা করতে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং মাহফিল পরিচালনা কমিটি ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে জানা গেছে।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ