মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

`সন্তানদের কুরআন শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করুন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : জহিরুদ্দিন আহমদ ইসলামিয়া মাদরাসা ও মদিনা মুনাওয়ারা মসজিদের খতিব আলহাজ হাফেজ মুফতি যুবায়ের আহমাদ বলেন, সন্তানদের কুরআন শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করুন। একটু একটু সময় বের করে স্কুল–কলেজের শিক্ষার্থীদের কুরআন শিক্ষা দেওয়া অভিভাবকদের কর্তব্য।

আজ (বুধবার) ব্রাইট বেবিস নুরানী কুরআন শিক্ষালয়ের বার্ষিক দো্য়া মাহফিল এবং শিক্ষার্থীদের সবক প্রদান শীর্ষক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কুরআনের বিশেষ এ আয়োজন আমাকে আনন্দিত করেছে।এই আয়োজনের পেছনে যারা শ্রম দিয়েছেন, আমি তাদের আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।

এসময় তিনি ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, ভাষা আন্দোলনে পরোক্ষভাবে আলেমদের অবদান রয়েছে, তাদেরকে ভুলে গেলে চলবে না।

প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা নুরুল আনওয়ার এর সঞ্চালনায় এবং মুগদা ইমাম সমিতির সভাপতি মাওলানা তাফাজ্জল হক-এর সভাপতিত্ত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ‘আল কোরআনের আলো’ ফাউন্ডেশনের পরিচালক হাফেজ সিদ্দিকুর রহমান মুফতি মোহাম্মাদ নুরুল্লাহ, মাওলানা আশরাফ আলী প্রমুখ।

অনুষ্ঠানে বছরব্যাপী শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে বার্ষিক পরিক্ষায় উত্তীর্ণদের পুরষ্কার বিতরণ করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ