মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

জামিয়া ইসলামিয়া গাওয়াইর-এর প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: রাজধানীর দক্ষিণখানের (উত্তরা) অন্যতম দীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া গাওয়াইর-এর প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এতে জামিয়ার শিক্ষা সমাপনকারী প্রায় একশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

জামিয়ার মুহতামিম খ্যাতিমান ওয়ায়েজ মাওলানা আবদুল ওয়াহিদ এর সভাপতিত্বে ২১ ফেব্রুয়ারি সকাল ৯ টায় শুরু হয় পুনর্মিলনী অনুষ্ঠান। শেষ হয় বিকাল তিনটায়।

পুনর্মিলনী পরিচালনার দায়িত্বে ছিলেন জামিয়ার বিশিষ্ট মুহাদ্দিস মাওলানা সাইফুল ইসলাম।

উপস্থিত ছিলেন জামিয়ার শিক্ষা সচিব মাওলানা সাইদুর রহমান, প্রধান মুফতি আবদুস সাত্তার, মুহাদ্দিস মাওলানা জাকির হোসাইন, মুহাদ্দিস মুফতি নেয়ামতুল্লাহ আমিন, মুুফতি আবদুল কাইয়ুম, মাওলানা নুরুল আমীন, হাফেজ রইস উদ্দিন, মাওলানা উমর ফারুক, মাওলানা মাহফুজ প্রমুখ।

ফারেগিনদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্পৃতি বৃদ্ধির জন্য এ উদ্যোগ নেয়া হয়েছিল। যেখানে সবার স্বতস্ফূর্ত উপস্থিতি লক্ষ করা গেছে।

অনুষ্ঠানে উপস্থিত জামিয়ার শিক্ষা সমাপনকারী শিক্ষার্থীগণ তাদের কর্মজীবনের অভিজ্ঞতা বিনিময় করেন। এসময় ছাত্র-উস্তাদের মধ্যে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

উস্তাজগণ তাদের বক্তৃতায় কর্মজীবনে সফলতার জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা পেশ করেন।

তারা বলেন, আজ আমরা আনন্দিত, দীর্ঘ দিন পর সন্তানকে দেখলে বাবারা যেমন আনন্দিত হয় আমাদের অনুভূতিও তেমন। আমাদের শিক্ষার্থীদের কর্ম জীবনের সাফল্যের কথা শুনে তৃপ্তবোধ হচ্ছে।

উস্তাজগণ ফারেগীন শিক্ষার্থীদের সব সময় দীনের খেদমত এবং গুনাহমুক্ত জীবন যাপনের আহ্বান জানান।

দুপুরে আলোচনা ও খাবার পর্ব শেষে জামিয়ার উস্তাজ ও ফারেগিনদের পরামর্শক্রমে পারস্পরিক যোগাযোগ ও সম্মিলিত কাজ অব্যাহত রাখতে আবনায়ে জামিয়া গাওয়াইর নামে সংগঠন ও আহ্বায়ক কমিটি করা হয়।

কমিটিক আহবায়ক মাওলানা তাহেরুল ইসলাম। যুগ্ম আহবায়ক মাওলানা রোকন রাইয়ান, মাওলানা আজিজুল ইসলাম। সম্পাদক মাওলানা আশরাফ মাহমুদ। সহ সম্পাদক মাওলানা হেদায়াতুল্লাহ।

সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলুল হক। সহ সাংগঠনিক সম্পদক মাওলানা শà¦