সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা

নির্ভুল বাংলা লিখতে ‘একুশে বাংলা কিবোর্ডের’ যাত্রা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্বলিত ‘একুশে বাংলা কিবোর্ড’ নামে বাংলা কি-বোর্ড তৈরি করেছেন। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক বিশ্বপ্রিয় চক্রবর্তীর নেতৃত্বাধীন একটি টিম এই কিবোর্ড তৈরি করেন।

মঙ্গলবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনে সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলন শেষে একুশে বাংলা কিবোর্ডের উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।

উদ্বোধনকালে ড. জাফর ইকবাল বলেন, প্রচুর বাংলা বানান ভুল লেখা হয়। এই বাংলা কি-বোর্ডটির মাধ্যমে লিখলে বাংলা ভুল বানান আসবে না। সঠিক বানানটি লেখককে পরামর্শ প্রদান করবে। তার কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে নিজেই বুঝে ফেলবে আপনি কি লিখতে চাচ্ছেন।

এক সময় আমরা বাংলা লিখতে গেলে ইংরেরি অক্ষর ব্যবহার করতাম যা আমাদের পীড়া দিত। এখন আর এ সমস্যা থাকবে না। এটাতে কৃত্রিম বৃদ্ধিমত্তা সংযোজনের পাশাপাশি দ্রুত টাইপিংয়ে এতে স্পর্শ করে লেখার ব্যবস্থা রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সিএসই বিভাগের প্রধান অধ্যাপক ড. রেজা সেলিম, অধ্যাপক ড. শহীদুর রহমান, অধ্যাপক ড. জহিরুল ইসলাম প্রমুখ। সহকারী অধ্যাপক বিশ্বপ্রিয় চক্রবর্তীর সাথে কিবোর্ড আবিষ্কারক টিমের অন্যান্য সদস্যরা হলেন- একই বিভাগের শিক্ষার্থী উ খ্যই নু, গৌতম চৌধুরী, বুদ্ধ চন্দ্র বণিক, ইউজার সারফেস ডিজাইনার শিক্ষার্থী ফয়সাল হক।

সহকারী অধ্যাপক বিশ্বপ্রিয় চক্রবর্তী জানান, সব সময় সবকিছু লিখতে হবে না, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে নিজেই বুঝে ফেলবে আপনি কি লিখতে চাচ্ছেন। বর্তমানে কি-বোর্ডে প্রায় একশ বিশটি ইমোজি রয়েছে এবং পরবর্তীতে আরো ইমোজি বাড়ানো হবে ব্যবহারকারীর সুবিধার্থে।

উদ্ভাবক টিমের ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে কিবোর্ডে ভয়েস সার্চ, বিভিন্ন ধরনের ইমোজি এবং স্টিকার, আইওএস ভার্সান রিলিজ ও ব্যবহারের উপর ভিত্তি করে সাজেশন যুক্ত করা হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ