শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১১৮০ ৪৮ ঘণ্টার মধ্যে বৃক্ষ হত্যাকারীদের খুঁজে বের করতে হবে: ডেপুটি স্পিকার নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু

প্রখ্যাত মুফাসসির মাওলানা আবুল হাশেম রহ. স্মরণে ইসালে সওয়াব মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লা জেলার প্রখ্যাত মুফাসসিরে কুরআন ও আলেমে দীন মাওলানা আবুল হাশেম রহ. এর স্মরণে বার্ষিক ইসালে সওয়াব ও দোয়ার মাহফিল আগামী ০২ মার্চ, ২০১৮ শুক্রবার অনুষ্ঠিত হবে।

আলহাজ্ব মাওলানা আয়াজ আহমেদ জুবাইরী সিদ্দীকী, পীর সাহেব জৈনপুরীর সভাপতিত্বে এবং হযরত মাওলানা ছফিউল্লাহ হাশেমীর পরিচালনায় মরহুমের নিজ বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলাধীন বেতুয়া গ্রামে রাত ব্যাপী এ মাহফিল অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে তাশরিফ আনবেন পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা আবদুল হালিম, পীর সাহেব ধামতি দরবার শরীফ, কুমিল্লা।

বিশেষ অতিথি হিসেবে বয়ান করবেন নাগাইশ দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা মোশতাক ফয়েজী, বানিয়াপাড়া দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা আবু বকর সিদ্দিকী, চান্দিনা আল-আমিন কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা আ. ন. ম মাঈন উদ্দিন সিরাজী, হাজীগঞ্জ দারুল উলুম আহমাদিয়া কামিল মাদরাসার হেড মুহাদ্দিস আলহাজ্ব হযরত মাওলানা আবু নছর আশরাফী, মাদরাসায়ে আশরাফুল উলুম, ময়নামতির মুহতামিম আলহাজ্ব হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফী, মাধাইয়া বাজার শাহী জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা ছফিউল্লাহ, ভারতের আলহাজ্ব হযরত মাওলানা আবদুস সাত্তার নূরী প্রমূখ পীর- মাশায়েখ ও ওলামায়ে কেরাম।

মাহফিল এন্তেজামিয়া কমিটির পক্ষে মাওলানা রুহুল আমিন হাশেমী মাহফিলে সর্বস্তরের জনগণকে শরীক হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ