মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

ইসলামের দাওয়াত নিয়ে শাকিব খানের কাছে মুফতি উসামা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  মিডিয়া ও ক্রিকেট জগতের সেলিব্রেটিদের সঙ্গে প্রায়ই দেখা যায় মুফতি উসামাকে। তাদের কাছে দীনের দাওয়াত নিয়ে হাজির হন তিনি।

ইতোপূর্বে অনন্ত জলিল, সাকিব আল হাসানসহ অনেকেই তার ডাকে সাড়া দিয়েছেন এবং তাবলিগের কাজে যুক্ত হয়েছেন।

এবার বাংলা সিনেমার হিরো শাকিব খানের সঙ্গে দেখা গেল মুফতি উসামাকে। সম্প্রতি রাজধানী ধানমন্ডির তাকওয়া মসজিদের ইমাম মুফতি উসামা তার সঙ্গে দেখা করে ইসলামের দাওয়াত দিয়েছেন।

ঢালিউড জগতের শীর্ষ তারকা শাকিব খান সাম্প্রতিক সময়ে বেশ কিছু বিতর্কের জন্ম দিয়েছেন। তবে সব কিছু ছাপিয়ে এবার শাকিব খানকে ইসলাম বিষয়ে নির্দেশনা নিতে দেখা গেল।

ছবিতে দেখা গেছে, শাকিব খান পাঞ্জাবি ও পায়জামা পরে মুফতি উসামার কথা মনযোগ দিয়ে শুনছেন। কিছুক্ষণ বসে তারা ধর্মীয় আলাপও করেছেন।

এ ব্যাপারে খোঁজ নিয়ে জানা গেছে, মুফতি উসামার সাথে শাকিব খানের অনেক আগে থেকেই যোগাযোগ রয়েছে। ধর্মীয় যে কোনো ব্যাপারে রাজধানী ধানমন্ডির তাকওয়া মসজিদের ইমাম উসামার পরামর্শ নিতেন শাকিব।

Image may contain: 1 person, smiling, sitting and indoor

তাকে সঙ্গে নিয়ে শাকিব খান ২০১৬ সালে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিয়েছিলেন।

উল্লেখ্য, মুফতি উসামা শোবিজ ও ক্রীড়া ব্যক্তিত্বদের মাঝে ইসলামদের দাওয়াত দিয়ে থাকেন। গত ডিসেম্বরে ক্রিকেটার সাকিব আল হাসান, শাহরিয়ার নাফিস, চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিলসহ অন্য ক্রিকেটারদের সাথে ওমরাহ পালন করতে দেখা গিয়েছিলেন মুফতি উসামাকে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ