মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

আওয়ার ইসলাম ঘুরে গেলেন কাতার প্রবাসী মাওলানা জমির মাহমুদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডকটম ঘুরে গেলেন কাতার প্রবাসী বিশিষ্ট আলেমে দীন মাওলানা জমির মাহমুদ।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আওয়ার ইসলামের মুগদার অফিসে এসেছিলেন তিনি। এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান আওয়ার ইসলামের সম্পাদক হুমায়ুন আইয়ুব।

শুভেচ্ছা বিনিময়ে আরও ছিলেন নির্বাহী সম্পাদক রোকন রাইয়ান, বার্তা সম্পাদক আবদুল্লাহ তামিম, মফস্বল সম্পাদক রকিব মুহাম্মদ, প্রতিবেদক কাউসার লাবীব, অর্থ ব্যবস্থাপক সাজিদ সুমন ও ইভেন্ট সমন্বয়ক তামিম আহমদ।

মাওলানা জমির মাহমুদ দীর্ঘদিন ধরে কাতারের অবস্থান করছেন। ইসলামী জনকল্যাণ সংস্থা কাতারের সহ সাধারণ সম্পাদক। দেশে আল মাহমুদ ফাউন্ডেশনের অন্যতম ব্যবস্থাপকও তিনি। যুক্ত রয়েছেন বেশ কিছু সামাজিক সংগঠনের সঙ্গেও।

সংস্থাগুলোর বাংলাদেশের আনাচে কানাচে দরিদ্র ও এতিম জনগোষ্ঠীর মধ্যে সেবা ও শিক্ষার আলো বিলিয়ে যাচ্ছেন নিরন্তর।

মাওলানা জমির মাহমুদ আওয়ার ইসলাম পরিবারের সঙ্গে মতবিনিময়ে বলেন, আওয়ার ইসলাম ইতোমধ্যেই সবার মধ্যে আস্থা তৈরি করতে পেরেছে। সংবাদে গ্রহণযোগ্যতা অর্জন করতে পেরেছে গণমানুষের। এ লক্ষ্যে এগিয়ে যেতে পারলে মানুষ এক শ্রেণির মিডিয়া থেকে যে প্রোপাগাণ্ডার শিকার হয় তা থেকে বাঁচতে পারবে ইনশাল্লাহ।

তিনি আওয়ার ইসলামের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং এর সঙ্গে সাহস ও সহযোগিতায় পাশে থাকার আশ্বাস দেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ