সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

এবার যে খেলায় মত্ত হতে চায় সৌদিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট’এর সঙ্গে ১০ বছরের চুক্তি করেছে সৌদি আরব। এবার তাহলে সৌদিরা মত্ত হতে চায় রেসলিংয়ে। প্রতিষ্ঠানটি পেশাগত কুস্তির আয়োজনে বিশ্বে বেশ খ্যাতি কুড়িয়েছে। তারা এখন সৌদি দর্শকদের মন মাতাবে।

বিরাট পর্দায় কুস্তি প্রদর্শনীর নিয়োমিত আয়োজন থাকবে সৌদি আরবে। সৌদি জেনারেল স্পোর্ট অথরিটির সঙ্গে রিয়াদে এ চুক্তি স্বাক্ষর করেন ওয়ার্ল্ড রেসলিং এনটারটেইনমেন্টের মালিক ভিন্স ম্যাকমাহন।

সৌদি প্রেস এজেন্সির এক খবরে বলা হয়েছে, আগামী এক দশক সৌদি আরবের বিভিন্ন স্থানে কুস্তির এ আয়োজন দর্শকদের নজর কাড়বে বলেই আশা করা হচ্ছে। এমনকি সৌদি আরবেও আন্তর্জাতিক কুস্তি প্রতিযোগিতা অনুষ্ঠানে নজর দেয়া হবে।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সৌদি আরবের কোনো কোনো নাগরিক বলছেন, এধরনের চুক্তিতে অর্থের অপচয় হবে এবং কুস্তি খেলা খুব একটা দর্শকদের নজর কাড়তে পারবে না।

সাম্প্রতিক সময়ে সৌদি আরব ও আমিরাতে বেশ কিছু কুস্তির আয়োজন করা হয়েছে। সংস্কারের অংশ হিসেবে সৌদি আরবে নারীদের বিভিন্ন অধিকার ছাড়াও চলচ্চিত্র ও খেলাধুলার ক্ষেত্রে তাদের দর্শক হিসেবে উপস্থিতির সুযোগ মিলছে। বিনোদেন খাতেই দেশটি বিনিয়োগ করছে ৬৪ বিলিয়ন ডলার।

সূত্র:  আল-আরাবিয়া ইউকে