সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

প্রায় ১০০ বছর বয়সে সাঁতারের বিশ্বরেকর্ড!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তামিম আহমেদ: অস্ট্রেলিয়ার একজন ৯৯ বছর বয়স্ক সাঁতারু জর্জ করোনেস তার বয়সের বিভাগে ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে এক নতুন বিশ্বরেকর্ড করেছেন।

কুইন্সল্যান্ডে এক সরকারি টুর্নামেন্টে ১০০-১০৪ বছর বয়েসের ক্যাটাগরিতে জর্জ করোনেস ৫০ মিটার সাঁতরেছেন মাত্র ৫৬ দশমিক ১২ সেকেন্ডে।

এর আগের বিশ্বরেকর্ড ছিল তার সময়ের চাইতে ৩৫ সেকেন্ড বেশি। ২০১৪ সালে ব্রিটিশ সাঁতারু জন হ্যারিসন ১ মিনিট ৩১ দশমিক ১৯ সেকেন্ডের ওই রেকর্ডটি করেছিলেন ।

এ বছর এপ্রিল মাসে করোনেসের বয়েস ১০০ পুরো হবে। বিশ্বরেকর্ড করতে পেরে তিনি দারুণ খুশি। তিনি বলেন, তার গতি এবং টেকনিকই তার সাফল্যের কারণ।

ব্রিসবেনের করোনেস ছোট বেলা থেকেই সাঁতারে আগ্রহী ছিলেন – কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর সময় তিনি সাঁতরানো ছেড়ে দেন। কিন্তু ৮০ বছর বয়েসে আবার তিনি সাঁতার শুরু করেন।

আন্তর্জাতিক সুইমিং ফেডারেশন এখন একে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবার জন্য পরীক্ষা নিরীক্ষা চালাবে।

সূত্র: বিবিসি বাংলা