মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

বিরল রেকর্ড গড়লেন মাশরাফি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ৪ বলে ৪ উইকেট। বল হাতে রীতিমতো তাণ্ডব মাশরাফি বিন মুর্তজার। ৪ উইকেট হলেও ক্রিকেটে এটিকে ‘ডাবল হ্যাটট্রিক’ই বলে। আজ অগ্রণী ব্যাংকের বিপক্ষে এ অবিশ্বাস্য কীর্তিই গড়েছেন বাংলাদেশের ওয়ানডে দলপতি। অবিশ্বাস্যই তো! ক্রিকেটে এমন ঘটনা যে বেশ বিরল।

স্বীকৃত ক্রিকেটে এ কীর্তি আছেই মাশরাফিসহ সাতজনের। পাঁচটিরই সাক্ষী ইংলিশ কাউন্টি। ১৯৭০ সালে ইংলিশ বোলার অ্যালান ওর্ড ৪ উইকেট নিয়েছিলেন ডার্বিশায়ার ও সাসেক্স ম্যাচে। অনেক বছর পর, ১৯৯৬ সালে এমন কীর্তি দ্বিতীয়বারের মতো করেন দক্ষিণ আফ্রিকার শন পোলক—তিনি খেলছিলেন ওয়ারউইকশায়ারে, লিস্টারশায়ারের বিপক্ষে।

তিন বছর পরই, ১৯৯৯ সালে এমন কীর্তি গড়েন ওয়েস্ট ইন্ডিজের ভাসবার্ট ড্রেকস। নটিংহামশায়ারের হয়ে ড্রেকস খেলছিলেন ডার্বিশায়ারের বিপক্ষে। ২০১০ সালে চতুর্থ ঘটনাটি চেমসফোর্ডে। গ্লস্টারশায়ারের হয়ে এসেক্সের বিপক্ষে টানা ৪ উইকেট নিয়েছিলেন ইংলিশ বোলার ডেভিড পাইনি। মাশরাফির আগে শেষবার টানা ৪ উইকেট ইংলিশ গ্রাহাম নেপিয়ারের, ২০১৩ সালে এসেক্স ও সারের ম্যাচে।

ষষ্ঠ বোলার হিসেবে সে তালিকায় ঢুকে গেলেন মাশরাফি। ৫০তম ওভারে তাঁর ধারাবাহিক শিকার ধীমান ঘোষ, আবদুর রাজ্জাক, শফিউল ইসলাম ও ফজলে রাব্বি। তাঁর দুর্দান্ত বোলিংয়েই অগ্রণী ব্যাংককে ১১ রানে হারিয়েছে আবাহনী।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ