শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

শিক্ষকের বেত্রাঘাতে ১০ মাদরাসা শিক্ষার্থী হাসপাতালে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  টিফিনে গিয়ে দেরিতে ফেরার কারণে ১০ মাদরাসা শিক্ষার্থীকে বেত্রাঘাতে আহত করেছেন এক সহকারী অধ্যাপক। জামালপুরের দেওয়ানগঞ্জে  বাহাদুরাবাদ এ রব আলিম মাদরাসায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বর্তমানে আহত ছাত্রদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

এই ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকরা ওই শিক্ষককে মাদরাসায় আটকে রাখেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে জনরোষ থেকে তাকে উদ্ধার করে।

মাদরাসা শিক্ষার্থীরা ও অভিভাবকরা জানায়, দুপুরের ছাত্ররা টিফিনে গিয়ে মাদরাসায় আসতে দেরি করায় সহকারী অধ্যাপক শফিউল্লাহ্ ওরফে মজনু ১০/১২ জন ছাত্র-ছাত্রীকে বেত দিয়ে বেধড়ক পেটাতে থাকেন। এক পর্যায়ে সৌরভ ও ফাহিমসহ কয়েকজন মাটিতে লুটিয়ে পড়ে। এসময় অন্যান্য শিক্ষার্থীদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আহত ১০ জনকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

দেওয়ানগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল লতিফ মিয়া ছাত্র-ছাত্রীদের বেত্রাঘাতে আহত করার ঘটনা স্বীকার করে বলেন, ওই শিক্ষককে উদ্ধারের পর ম্যানেজিং কমিটির ও মাদরাসা কর্তৃপক্ষ বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করার দায়িত্ব নেয়ায় তাকে থানায় আনা হয়নি।

প্রসঙ্গ মাদরাসায় মোবাইল জব্দ করা ও পুড়িয়ে ফেলা!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ