শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

চরমোনাইয়ে ট্রলার ডুবিতে ৪ মুসল্লির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব
চরমোনাই ময়দান থেকে

চরমোনাই মাহফিলে নদী থেকে গোসল করে ফেরার পথে ট্রলার ডুবিতে ৪ জন মারা গেছেন।মৃতদের মধ্য থেকে দুই জন হলেন,  মুন্সিগঞ্জ জেলার বাদশা মিয়া (৭০)  রাজধানী জামিয়া কারিমিয়ার শিক্ষার্থী আব্দুল কুদ্দুস (২০)। বাকি দুইজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

জানা গেছে, গত (৭ মার্চ) চরমোনাই মাহফিলে আসা মুসল্লিদের একদল কীর্তনখোলা নদীর ওপারে গোসল করতে যান। গোসল করে ফেরার পথে যাত্রীদের নড়াচড়ায় তাদের বহনকারী ট্রলার ডুবে যায়। এবং কীর্তনখোলা-১০ ও ৪ লঞ্চের নিচে ঢুকে যায়।

ময়দানে থাকা ফায়ারসার্ভিস কর্মী ও স্বেচ্ছাসেবীরা সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার কাজ শুরু করে এবং বরিশাল থেকে কিছুক্ষণের মধ্যে ডুবুরি দল ছুটে আসে। কিন্তু লঞ্চ দুটি সরাতে প্রায় একঘণ্টা দেরি হওয়ায় উদ্ধার তৎপরতা ব্যাহত হয় বলে জানান ফায়ারসার্ভিস ইনচার্জ শফিকুল ইসলাম।

পরে  ট্রলারটি উদ্ধার করা হয় ও যাত্রীদের নিরাপদে ডাঙ্গায় তুলে আনা হয়। ততক্ষনাৎ চারজন মুসল্লির কোনো খোঁজ পাওয়া না গেলেও  আজ ৯ মার্চ সকালের দিকে তিনটি লাশ নদীতে ভেসে ওঠে।পরবর্তীতে ফায়ারসার্ভিস কর্মীরা আরও একটি লাশ খুঁজে পায় বলে জানান শফিকুল ইসলাম।

উল্লেখ্য, আজ জুমার পর চরমোনাই ময়দানে একসঙ্গে দুইজনের জানাযা নামাজ  অনুষ্ঠিত হয়।

চরমোনাই মাহফিলে যা বললেন দেওবন্দের তিন আলেম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ