মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী

কলেজে মেয়েদের জিনস-স্কার্ট নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  ভারতের রাজস্থানের সব সরকারি এবং বেসরকারি কলেজে মেয়েদের জিনস, স্কার্টের মতো পোশাক পরিধান নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে আনন্দবাজার।

এ নিয়ে বেশ জনমনে বেশ অসন্তোষ দেখা দিয়েছে বলে জানিয়েছে ভারতীয় একাধিক গণ মাধ্যম। প্রতিবাদের সরগরম হয়ে উঠেছে পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমও।

রাজস্থানের সব সরকারি এবং বেসরকারি কলেজের কাছে নির্দেশিকা পাঠিয়ে রাজ্যের কমিশনারেট অব কলেজ এডুকেশন জানিয়েছে, ‘আগামী শিক্ষাবর্ষ থেকেই ড্রেস-কোড চালু করতে হবে।’

কমিশনারেটের নির্দেশ, স্কুলে যেমন ড্রেস থাকে, সেই একই ব্যবস্থা চালু করতে হবে রাজ্যের সবকলেজে। জিনস কিংবা স্কার্টের মতো পোশাকে কলেজে আসা চলবে না। পরতে হবে শাড়ি। সালোয়ার-কামিজও চলতে পারে, তবে সেক্ষেত্রে ওড়না বাধ্যতামূলক।

উল্লেখ্য, ভারতের বেশ কিছু রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে জিনস পরায় নিষেধাজ্ঞা রয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ