শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

ইরাকে আবারো আইএসের হামলা : নিহত ২৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকে পরাজিত হওয়া দায়েশ বা আইএস সদস্যরা দেশটির তিনটি স্থানে হামলা চালিয়ে অন্তত ২৫ জন সরকারপন্থি যোদ্ধা ও বেসামরিক নাগরিককে হত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। ইরাকের সামরিক বাহিনীর অভিযানের মধ্যেই এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো।

ইরাকি নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন হাবিব আশ-শামরি জানান, দায়েশ  সদস্যরা দিয়ালিয়া প্রদেশের আল-আজিম এলাকার মহাসড়কে একটি ভুয়া নিরাপত্তা চেকপয়েন্ট বসিয়ে বেসামরিক নাগরিকদের কয়েকটি গাড়ি থামায়। এরপর গাড়ির যাত্রীদের ওপর গুলি চালায় তারা।

এ ঘনায় ১৫ জন নিহত ও পাঁচজন আহত হয়। আহত লোকজনকে কাছের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলি চালিয়ে ওই সদস্যরা পারিয়ে যায় বলে জানান ক্যাপ্টেন শামরি।

তিনি জানান, একই প্রদেশে দায়েশের অন্য এক হামলায় তিনজন নিহত হয়। এছাড়া, তিকরিতের একটি বাড়িতে হামলা চালিয়ে ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনী হাশ্‌দ আশ-শাবির সাত সদস্যকে হত্যা করেছে দায়েশ সদস্যরা। ওই বাড়িতে হাশ্‌দ আশ-শাবির সদস্যরা বৈঠক করছিলেন বলে গণমাধ্যমে জানানো হয়েছে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ