মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

নাম না-জানা ভয়ংকর প্রাণীর ভয়ে আমেরিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  এতবড় ভয়ঙ্কর প্রাণী দেখলে যে কেউ ভয় পাবে। বিশাল বিপু, চোখ নেই। হা-মুখের দু-পাটিতে ধারালো দাঁতের সারি। চোখহীন শিকারি শরীরী গড়ন আরও ভয়ংকর করে তুলেছে সামুদ্রিক এই প্রাণীটিকে। হারিকেন হার্ভে শুধু মানুষজনকেই ঘরছাড়া করেনি। উথালপাথাল সমুদ্রগর্ভ থেকে তুলে এনে আছড়ে ফেলেছে টেক্সাসের সৈকতে। কস্মিনকালেও কেউ কদাকার এই সামুদ্রিক প্রাণীটিকে দেখেছেন বলে মনে করতে পারছেন না।

যে কারণে কৌতূহল। আতঙ্কিত কেউ কেউ। একই সঙ্গে চলছে জল্পনা। প্রাণীর জাত বিচার। ঠিকুজিকুষ্টির খোঁজ। নানা মুনির নানা মত। প্রাণী বিশেষজ্ঞরা সন্দিহান। কারও দাবি, এটা ফ্যাংটুথ স্নেক-ইল। কেউ বলছেন, এটা এক ধরনের মাছ। নিশ্চিত নন কেউ-ই। কুলগোত্রের খোঁজ চলছেই।

ন্যাশনাল অডুবন সোসাইটির প্রীতি দেশাইয়ের লেন্সবন্দি করেছেন বিরলদর্শন এই সামুদ্রিক প্রাণীটিকে। হারিকেন হার্ভের পর টেক্সাস সিটি বিচে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

অদ্ভুতদর্শন প্রাণীটির পরিচয় জানতে গত সপ্তাহে নিজের ট্যুইটারে ছবি পোস্ট করেন। তারপরেই আসছে অজস্র মতামত। সামুদ্রিক প্রাণীটিকে ঘিরে ত্রস্ত আমেরিকা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ