শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য শোকার্ত মেসিদের লা লিগা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের ইতিহাসে ভয়াবত বিমান দুর্ঘটনায় জীবনপ্রদীপ নিভে গেছে অর্ধশতাধিক মানুষের। নেপালের কাঠমাণ্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমান বন্দরে এই প্লেন ক্রাশে নিহত যাত্রীদের ২৬ জন বাংলাদেশি। ভয়াবহ এই ঘটনায় শোকে মুহ্যমান সারাদেশ। একইসঙ্গে হাজার মাইল দূরের মেসি-রোনালদোদের স্প্যানিশ লিগ লা লিগাও বাংলাদেশের সমব্যাথী।

গত ১৩ মার্চ ভেরিফায়েড ফেসবুক পেইজে বাংলাদেশের আবেগের লাল-সবুজ পতাকা পোস্ট করে বিশ্বের অন্যতম শীর্ষ স্প্যানিশ লিগ লা লিগার পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, 'সোমবার কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি লা লিগার সমবেদনা।'

পোস্টটিতে এখন পর্যন্ত প্রায় ৯হাজার শেয়ার এবং ৫০ হাজারের মত রিঅ্যাকশন দিয়েছেন ফেসবুক ইউজাররা। পোস্টটি শুধু বাংলাদেশের জন্য প্রাইভেসি সেটিং দেওয়া আছে। অর্থাৎ এটি শুধু বাংলাদেশের নাগরিকরাই দেখতে পারবেন। তবে অনেকে অনুরোধ করেছেন পোস্টটি যাতে পাবলিক করা হয়। যাতে বিশ্ববাসী সবাই এই মর্মান্তিক ঘটনা সম্পর্কে জানতে পারে। তবে লা লিগা এখন পর্যন্ত কাস্টম করে রেখেছে পোস্টটি।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ