শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বিশ্বের সেরা ও সবচেয়ে মধুর তেল যুক্তরাষ্ট্রের, দাবি ট্রাম্পের ইরানের জব্দ করা সম্পদ ফেরত দিতে অস্বীকার যুক্তরাষ্ট্রের লক্ষ্মীপুরে অটোচালক হত্যায় গ্রেফতার ৩ যুবক  অবশেষে ইসলামাবাদে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও ইরান ‘অন্যায়-দুর্নীতিকে প্রশ্রয় দিলে পার্লামেন্টে মারামারি শুরু হবে’ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত হামলায় বিকৃত হয়ে গেছে মোজতবা খামেনির মুখমণ্ডল! হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে?

রাইবেন্ড এলাকা থমথমে; চলছে তল্লাশি ও চেকিং

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মাদ
আওয়ার ইসলাম

পাকিস্তানের রাইবেন্ডে তাবলিগের ইজতেমার নিরাপত্তা চৌকিতে এক আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে ৫ জন ‍পুলিশ সদস্যসহ ৯ ব্যক্তি নিহত হয়েছেন বলে বিবিসি উর্দু জানিয়েছে।  এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।

স্থানীয় সংবাদ মাধ্যম কুদরতের এক প্রতিবেদনে বলা হয়, হামলার পর রাইবেন্ডে এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সরকারের পক্ষ থেকে কয়েক’শ পুলিশ এবং নিরাপত্তাকর্মী মোতায়ন করা হয়েছে।

শহরের প্রবেশ এবং বহিরগমন পথগুলোতে নিরাপত্তা কর্মীরা কঠোর অবস্থান নিয়েছে এবং তল্লাশি শুরু হয়েছে।

জানা যায়,  রায়বেন্ডের একটি তল্লাশি চৌকির কাছে এ হামলার ঘটনা ঘটে। তাবলিগ জামাতের ইজতেমা ভন্ডুল করতেই এ হামলা চালানো হয় বলে জানা যায়। এ হামলা এমন সময় হলো যখন সেখানে তাবলিগের ইজতেমা চলছে এবং এটি আগামী ১৮ মার্চ পর্যন্ত চলবে।

এদিকে এ হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) নামের একটি সংগঠন। তাবলিগের ইজতেমা ভন্ডুল করতেই এ হামলা করে বলে জানিয়েছে বার্তা সংস্থাগুলো।

প্রসঙ্গত, রায়বেন্ডের এ ইজতেমায় সারা দেশ থেকে লাখো লোক জমায়েত হয়ে থাকে। তাদের নিরাপত্তার জন্য তল্লাশি চৌকিটি স্থাপনা করা হয়েছিল।

এ ঘটনার প্রতিক্রিয়ায় রাষ্ট্র বলছে, নিহতদের রক্ত বৃথা যাবে না। অবশ্যই অপরাধীদের বের করা হবে এবং উপযুক্ত শাস্তি দেয়া হবে।

পাকিস্তানে তাবলিগের ইজতেমা ভণ্ডুল করতে আত্মঘাতি হামলা; নিহত ৯


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ