মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

রুয়ান্ডায় আজানে মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  পূর্ব-মধ্য আফ্রিকার দেশ  রুয়ান্ডার রাজধানী কিগালিতে আজানে মাইকের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। শব্দ দুষণের অভিযোগ এনে দেশটির দেশটির সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি।

কিগালির সবচেয়ে বড় মসজিদের এলাকা নেয়ারুগেঙ্গে জেলার বাসিন্দাদের অভিযোগ, দিনে পাঁচবার মাইকে আজান দেয়াতে বিরক্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়।

তবে একটি সে দেশের একটি ইসলামি সংগঠন এ সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে বলেছেন, তারা আমাদের আওয়াজের মাত্রা কমিয়ে দেয়ার কথা বলতে পারতেন। কিন্তু সরকার জানায়, এ নিষেধাজ্ঞা মুসলমানদেরকে মেনে চলতে হবে।

এদিকে জানা যায়, গত মাসে নির্মাণ আইনবিধি বহির্ভূতভাবে নির্মিত হওয়া ও শব্দ দুষণের কারণে দেড় হাজার গীর্জাও বন্ধ করে দেয়া হয়েছে দেশটিতে।

উল্লেখ্য, রুয়ান্ডাতে খ্রিষ্টানরাই সংখ্যাগুরু জনগোষ্ঠী। দেশটিতে মোট জনসংখ্যার মাত্র ৫ শতাংশ হল মুসলিম জনগোষ্ঠী।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ