মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

জামিয়া সিদ্দিকিয়া বেতিয়ারকান্দির খতমে বুখারি কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আগামীকাল (মঙ্গলবার ) আলহাজ মোহাম্মাদ সিদ্দিক মিয়া রহ. প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহি দীনি বিদ্যাপীঠ জামিয়া সিদ্দিকিয়া বেতিয়ারকান্দি কুলিয়ারচর- এর উদ্যোগে খতমে বুখারি ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হবে।

কাল সকাল ১০টায় মাদরাসার দাওরা হাদিস শিক্ষার্থীদের পাগড়ী ও হাদিসের শেষ দরস দেওয়া হবে।

এছাড়াও সম্মেলনে চলতি ২০১৭-১৮ ইং শিক্ষাবর্ষের নুরানী ৩য় শ্রেণীর খতমে কুরআন, বিগত ২০১৬-১৭ শিক্ষাবর্ষের পুরষ্কার বিতরণ, তৃতীয় শ্রেণীর ছাত্রীদের বিদায়োত্তর উপবৃত্তি প্রদান এবং অভিভাবকদের সাথে মতবিনিময় করা হবে বলে জানা গেছে।

এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন, আল্লামা আশরাফ আলী, সিনিয়র সহসভাপতি- বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন, জামিয়া রাহমানিয়া আরাবিয়ার প্রিন্সিপাল-আল্লামা মাহফুজুল হক সাহেব।

আলম গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজর চেয়ারম্যান জনাব শরীফুল আলম (সি.আই.পি)
সম্মেলনে সভাপতিত্ব করবেন।

অভিভাবক ও সুধীবৃন্দকে উপস্থিত হয়ে সম্মেলন সফল করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন অত্র জামিয়ার প্রিন্সিপাল মাওলানা নাঈম হোসাইন সিদ্দিকী।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ