মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

২৫ বছরে নৃশংসভাবে ১ কোটি ২৫ লাখ মুসলমান হত্যা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: গত ২৫ বছরের যুদ্ধে এক কোটি ২৫ লাখ মুসলমান নিহত হয়েছেন বলে জানিয়েছেন তুরস্কের গবেষক রেফিক তুরান। শনিবার ইস্তানবুলে এক সম্মেলনে বক্তৃতাকালে তিনি বলেন, মানব ইতিহাসে লড়াই এবং যুদ্ধ এক অপরিহার্য অংশ।

তুরস্কের ইতিহাস সমিতির প্রধান হিসেবে দায়িত্ব পালন করা এই পণ্ডিত বলেন, সচরাচর দুই দেশের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়ে থাকে। একটা যুদ্ধের ফল কী হবে, তা নিয়ে ভবিষ্যদ্বাণী করা খুবই কঠিন। কিন্তু যাই বলি না কেন, যুদ্ধ আমাদের জীবনের অংশ হয়ে গেছে।

'বিশ্বযুদ্ধ, তুর্কি ও সিরিয়া- ক্ষমতার এক অসমাপ্ত লড়াই' শিরোনামের ওই সম্মেলনে তিনি বলেন, সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, সংঘাতে মুসলমানদের বড় একটা অংশ ক্ষয় হয়ে গেছে। গত ২৫ বছরে সেই সংখ্যাটা সোয়া কোটির কম নয়।

নিহত মুসলমানদের এই সংখ্যাটা একটা বিশ্বযুদ্ধে যে পরিমাণ লোক ক্ষয় হওয়ার কথা, প্রায় তার সমান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইরান সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠা করতে চায় না। বিষয়টা একেবারে সহজে বোধগম্য হওয়ার কথা।

তার মতে, সিরিয়ার ৮০ শতাংশ সমস্যার সমাধান করে দিয়েছে তুরস্ক। আর কোনো দেশ এমনটি করতে পারেনি। মানবিজ থেকে সন্ত্রাসীদের তাড়িয়ে দেয়ার পর সেখানে শান্তির সম্ভাবনা তৈরি হয়েছে।

সূত্র: দ্য ডেইলি সাবাহ

আরো পড়ুন- কাল শুরু হচ্ছে দাওরায়ে হাদিস পরীক্ষা; অংশ নিচ্ছেন ২০৭৪৮ শিক্ষার্থী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ