শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক

‘তারেক রহমান সময়মতো স্বেচ্ছায় দেশে ফিরবেন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, তারেক রহমান লন্ডন থেকে সময়মতো স্বেচ্ছায় দেশে ফিরবেন বলে জানিয়েছেন।

তিনি বলেন, তারেক রহমান ব্রিটিশ আইন মোতাবেক সে দেশে অবস্থান করছেন। বাংলাদেশ সরকার তার লন্ডনে অবস্থান নিয়ে ভুল বোঝানোর চেষ্টা করেছে। সরকার তাকে সহ্য করতে পারছে না।

শুক্রবার বেলা ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ড. মোশাররফ এ কথা বলেন।

ড. শোররফ আরও বলেন, তারেক রহমান যেদিন মনে করবেন তার ফেরা নিরাপদ সেদিনই তিনি ফিরবেন।

এসময় খালেদা জিয়ার শারীরিক অবস্থা দিন দিন অবনতি হচ্ছে এবং তার চিকিৎসা করানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপির এ নীতিনির্ধারক সুচিকিৎসার স্বার্থে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান। অন্যথায় কারাবাস দীর্ঘায়িত হলে খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার ব্যবস্থার পক্ষে মত দেন তিনি।

এখন আর তারেক রহমানের বাংলাদেশের নাগরিকত্ব নেই: আইনমন্ত্রী

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ