শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক

যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের সাবেক সিআইএ প্রধান মাইক পম্পিওকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে অনুমোদন দিয়েছে দেশটির সিনেট।

সিনেটে বৃহস্পতিবার এই ভোটাভুটি অনুষ্ঠিত হয়। তিনি রেক্স টিলারসনের স্থলাভিষিক্ত হলেন। টিলারসনকে মাত্র এক বছর আগেই এই পদে নিয়োগ দেয়া হয়েছিল। পরে তাকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট ট্রাম্প। খবর বিবিসি, আল-জাজিরা।

টিলারসনকে বরখাস্তের পর ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী দিয়ে চলছিল ট্রাম্প প্রশাসন। রীতি অনুযায়ী পম্পিওর নিয়োগ চূড়ান্ত করতে সিনেটে বৃহস্পতিবার ভোটাভুটি হয়। মার্কিন সিনেটের ভোটাভুটিতে পম্পিও ৪২ জন সিনেটরের সমর্থন পান। ডেমোক্র্যাটরা তার বিরোধিতা করলেও ৫৭-৪২ ভোটে জয় পান রিপাবলিকানরা।

উত্তর কোরিয়া ও ইরান ইস্যুতে মাইক পম্পিও বেশি কট্টর। ফলে তার নিয়োগে হোয়াইট হাউজের সঙ্গে পররাষ্ট্র দপ্তরের মতপার্থক্য কমবে বলে ধারণা করছেন পর্যবেক্ষকরা।

সিনেট প্যানেলে যদি পম্পিও অনুমোদন না পেতেন তাহলে বিব্রতকর অবস্থায় পড়তেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিনেট প্যানেলের অনুমোদন ট্রাম্পকে বিব্রতকর অবস্থায় পড়া থেকে রক্ষা করেছে।

চলতি বছরের মার্চ মাসে ট্রাম্প টিলারসনকে বরখাস্ত করেন। আর টিলারসনই সবচেয়ে কম সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী থাকলেন। সাম্প্রতিক সময়ে ইরান এবং উত্তর কোরিয়াসহ বেশকিছু ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মতদ্বৈধতা ছিল টিলারসনের।

আরো পড়ুন- ইরানকে যৌথভাবে প্রতিহত করবে আমেরিকা, সৌদি আরব ও আমিরাত!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ