শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক

এবার গ্রিনলাইনের চাকায় পা হারালেন কারচালক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাড়ির চাকায় ইদানিং পিষ্ট হচ্ছে যাত্রির পর যাত্রি। রাজধানীর যাত্রাবাড়ীতে মেয়র হানিফ ফ্লাইওভারে গ্রিনলাইন বাসের চাপায় রাসেল নামের এক যুবকের (২৫) বাম-পা বিচ্ছিন্ন হয়ে গেছে শনিবার।

(২৮ এপ্রিল) বিকেল ৩টার দিকে ফ্লাইওভারের ধোলাইপাড় ঢালে এ ঘটনা ঘটে। আহত রাসেল এপিআর এনার্জি বিদ্যুৎ প্রজেক্টের গাড়িচালক বলে জানা গেছে। ঘাতক গ্রিনলাইন পরিবহনের বাসটি ও তার চালককে আটক করেছে পুলিশ।

ফ্লাইওভারের ধোলাইপাড় ঢালে গ্রিনলাইন পরিবহন তার (রাসেল) প্রাইভেটকারকে ধাক্কা দেয়। তখন সে কার থামিয়ে বাসটিকে থামাতে যায়। বাস না থামিয়ে প্রথমে রাসেলকে ধাক্কা দেয়, পরে তার বাম পায়ের উপর চাপা দিয়ে চলে যায়। রাসেলকে ঢাকা মেডিকেল থেকে স্কয়ার হাসপাতালে নেয়া হয়েছে বলে জানান ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মিজান জানান, বাসটিকে ধাওয়া করে জাতীয় প্রেস ক্লাব এলাকা থেকে আটক করা হয়। ঘাতক গ্রিনলাইন বাস ও এর চালক কবির হোসেন শাহবাগ থানায় আটক রয়েছে এখন।

ঘটনাস্থল থেকে রাসেলকে উদ্ধার করেন এপিআর এনার্জি বিদ্যুৎ প্রজেক্টের সিকিউরিটি ম্যানেজার ইমতিয়াজ। তিনি জানান, রাসেল এপিআর এনার্জি বিদ্যুৎ প্রজেক্টের গাড়িচালক।

কেরানীগঞ্জে প্রজেক্টের একটি নির্মাণাধীন স্থান থেকে ফেরার সময় যাত্রাবাড়ীতে গ্রিনলাইন বাসটি তার প্রাইভেটকারকে ধাক্কা দেয়। পরে গাড়ি থামিয়ে বাসের সামনে গিয়ে বাসচালককে নামতে বলেন রাসেল। কিন্তু উল্টো বাস চালানো শুরু করেন। তখন রাসেল সরতে গেলে ফ্লাইওভারের রেলিংয়ে আটকে পড়েন। সেখানে বাসচাপায় তার বাম-পা বিচ্ছিন্ন হয়ে যায়।

আরো পড়ুন- ‘কাকরাইলে যা ঘটছে তা খুবই দুঃখজনক ও বেদনাদায়ক’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ