শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

কখন চুপ থাকবেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফাইয়ায: জীবনের প্রয়োজনে মানুষকে কথা বলতে হয়। কিন্তু জীবনের কিছু ক্ষেত্রে কথা বলা যতটা গুরুত্বপূর্ণ, জীবনে অনেক সময় এমনও আসে যখন কথা না বলাটা তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

কথা বলতে বলতে কখন থেমে যেতে হয়, কখন চুপ থাকতে হয় তা জানাটা ভীষণ প্রয়োজন। কথা না বলা এমন মুহূর্ত জীবনে হাজার রকম। এখানে আমরা শুধু কয়েকটি উল্লেখ করছি।

১. কোনো বিষয়ে যথাযথভাবে জানা না থাকলে চুপ করে থাকাই উত্তম, অযথা তর্ক মানুষের দৃষ্টিতে আপনার সম্মান কমিয়ে দেবে।

২. প্রিয় মানুষকে সব অপ্রিয় সত্য বলতে নেই। আপনার একটু চুপ থাকাতে কারও মুখের হাসিটি বেঁচে থাকলে ক্ষতি কি!

৩. অলোচনায় আপনার কথা অপ্রয়োজনীয় মনে করা হচ্ছে বুঝতে পারলে চুপ হয়ে যান। যেচে নিজের মত দিতে যাবেন না।

৪. চুপ করে থাকাটাও মাঝে মাঝে আপনি উপভোগ করতে পারেন। মানুষের কথা ফুরিয়ে যেতেই পারে। জোর করে কথা বলতে হবে এমন তো কেউ মাথার দিব্যি দেয়নি।

৫. প্রতিবাদ করা ভাল। তবে পরিস্থিতি বিচার করে। কোনো জায়গায় যদি মনে হয় প্রতিবাদ করলে আপনাকে অপমানিত হতে হবে, লাভও কিছু হবে না, তখন চুপ থাকাই ভালো।

৬. মন খারাপ থাকলে কথা কম বলুন, একেবারে চুপ করেও থাকতে পারেন। কারো সঙ্গেও আপনি অকারণে খারাপ ব্যবহার করে ফেলতে পারেন। আর তার জন্য আপনাকে পরে পস্তাতে হতে পারে।

হাফেজ জাফর; টুুপির সঙ্গে যার জীবন

-আরআর