শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক

‘খালেদা জিয়ার বাঁ হাত শক্ত হয়ে যাচ্ছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কারাগারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মেডিকেল বোর্ডের সাজেস্ট করা ওষুধগুলো এখন আর কাজ করছে না।

মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে দলটির তিন নেতা শনিবার বিকেল পৌনে চারটার দিকে রাজধানীর নাজিমুদ্দিন রোডের পুরোনো কারাগারে প্রবেশ করেন। অন্য দুই নেতা হলেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও নজরুল ইসলাম। বিকেল পাঁচটার দিকে তাঁরা কারাগার থেকে বেরিয়ে আসেন।

ফখরুল ইসলাম বলেন, খালেদা জিয়ার শরীর অত্যন্ত খারাপ। তাকে দেখার পর তারা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তিনি যে হাসপাতালে (ইউনাইটেড হাসপাতাল) যেতে চেয়েছেন, সেখানে রেখে তাঁর দ্রুত চিকিৎসা দেওয়া প্রয়োজন।

মির্জা ফখরুল বলেন, বেগম জিয়া বলেছেন, তার বাঁ হাত আস্তে আস্তে শক্ত হয়ে যাচ্ছে। বাঁ হাতের ওজনও বেড়ে গেছে। বাঁ পা থেকে শুরু করে শরীরের বাঁ দিকে তার ব্যথা বেড়ে গেছে। এখন সাধারণভাবে হাঁটাচলা করাও তাঁর জন্য মুশকিল হয়ে গেছে।

মির্জা ফখরুল বলেন, ‘তখনো বলেছি, এখনো বলছি, আর বিলম্ব না করে অবিলম্বে তিনি যে হাসপাতালে যেতে চেয়েছেন, সে হাসপাতালে রেখে বিশেষভাবে চিকিৎসার ব্যবস্থা করা প্রয়োজন। এটা সরকারের দায়িত্ব।

এর যদি কোনো ব্যত্যয় ঘটে, কোনো রকমের ক্ষতিসাধন হয়, তার দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।’ দেশবাসীর কাছে খালেদা জিয়া দোয়া চেয়েছেন বলেও জানান মির্জা ফখরুল।

আরো পড়ুন- ‘কাকরাইলে যা ঘটছে তা খুবই দুঃখজনক ও বেদনাদায়ক’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ