শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক

মার্কিন হুমকির পরোয়া করিনা : তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাশিয়ার এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য তুরস্ক যে পরিকল্পনা গ্রহণ করেছে এর জন্য দেশটির ওপর নিষেধাজ্ঞা দেয়ার ওয়াশিংটনের হুমকি নাকচ করে দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু।

আমেরিকার এ ধরনের হুমকির মাধ্যমে তুরস্ককে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পথ থেকে বিরত রাখতে পারবে না বলেও জানান তিনি।

স্থানীয় সময় শুক্রবার ন্যাটোর সদর দফতর ব্রাসেলসে সংস্থাটির শীর্ষ বৈঠকের অবকাশে নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও'র সাথে বৈঠকের পর সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি।

চাভুসওগ্লু বলেন, 'যদি তোমরা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করো তাহলে তোমাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করব' -ওয়াশিংটনের এ ধরনের হুমকির মাধ্যমে তুরস্ক প্রভাবিত হবে না। আঙ্কারা কখনো এ ধরনের সিদ্ধান্ত মেনে নেবে না। বরং ভবিষ্যতে আঙ্কারা-ওয়াশিংটন কিভাবে একসঙ্গে কাজ করতে পারে সে বিষয়ে আলোচনার জন্য তুরস্ক সব সময় প্রস্তুত আছে।

এইচজে

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ