শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক

ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চলছে সরকারী ছুটি। কিন্তু দিনটি শুরু হয়েছে কাল বৈশাখী ঝড়ের তাণ্ডবে। থেমে থেমে বজ্রপাতের শব্দে ঘুম ভেঙেছে এই শহরের। ঝড়-বৃষ্টি-দমকা হাওয়া তিনে মিলে অন্যরকম সূচনা। ছুটি ভেঙেও অফিসমুখো অনেকের পড়তে হয়েছে কঠিন বিড়ম্বনায়।

সকাল থেকে ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মাতুয়াইল, যাত্রাবাড়ী, ডেমরা, শনিরআখড়া, শেখদী, দনিয়া, শ্যামপুরের বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে।

এছাড়া রাজধানীর গুলিস্তান, মালিবাগ, রাজারবাগ মতিঝিল, রামপুরা, মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়াসহ বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

রাজধানীর অনেক স্থানে সড়কে পানি জমেছে। আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এ মৌসুমের সবচেয়ে বৃষ্টি হয়েছে আজ। সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত তিন ঘণ্টায় ৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে রাজধানীতে।

আবহাওয়া অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ তাদের দুটো পর্যবেক্ষণ কেন্দ্র থেকে কালবৈশাখীর গতিবেগ নির্ণয় করা হয়েছে। এর মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় সকাল সাড়ে আটটায় আঘাত হানা কালবৈশাখীর বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৭৬ কিলোমিটার।

রাজধানীর আগারগাঁওয়ে আরেক পর্যবেক্ষণ কেন্দ্রে পাওয়া তথ্য অনুযায়ী, সকালে ওই সময় বাতাসের গতিবেগ ছিল ৬৩ কিলোমিটার। আবহাওয়াবিদরা জানিয়েছেন ঝড়-বৃষ্টির এই প্রবণতা আগামীকালও (সোমবার) অব্যাহত থাকতে পারে।

আরো পড়ন- ‘কাকরাইলে যা ঘটছে তা খুবই দুঃখজনক ও বেদনাদায়ক’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ