মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

ঝিনাইদহে আজাদ প্রহর ও ঈদ পূণর্মিলনী সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আল মামুন, ঝিনাইদহ: ইসলামি সংগীত সম্রাট মাওলানা আইনুদ্দীন আল আজাদ রহ.। যার হাত ধরেই এদেশে ইসলামি সংগীতের বিপ্লব সাধিত হয়েছে। ২০১০ সালের ১৮ জুন নাটোরের লালপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি ইন্তেকাল করেন।

মরহুম এ শিল্পীর স্মরণে ২৪ জুন রবিবার তার নিজ জেলা ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে ‘আজাদ প্রহর ও ঈদ পূণর্মিলনী।’

ইশা ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অর্থ ও কল্যণ সম্পাদক মুহাম্মাদ আব্দুল জলিল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ওলানা মুহাঃ ফখরুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন, মরহুম আইনুদ্দীন আল আজাদ রহ. এর বড় ভাই ও তার সম-সাময়িক বন্ধুগণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আইনুদ্দীন আল আজাদ শুধু সংগীত সম্রাটই নন তিনি ছিলেন ইসলামী আন্দোলনের একজন বর্ষীয়ান রাজনীতিবিদ। যার সূচনা হয়েছিল আন্দোলন-সংগ্রাম দিয়ে। এরই ধারাবাহিকতায় তিনি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।

বিশেষ অতিথি বলেন, মরহুম আইনুদ্দীন আল আজাদ রহ. নিজেকে সংগীত শিল্পীর চেয়েও একজন রাজনীতিবিদ পরিচয় দিতে বেশি পছন্দ করতেন।

স্মরণে আইনুদ্দীন আল আজাদ; কিংবদন্তী এ দিনে ছেড়েছিলো আমাদের

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ