সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

৯২ বছরের মা ছেলেকে হত্যা করে বৃদ্ধাশ্রমের বদলে বেছে নিলেন জেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : যুক্তরাজ্যে ৯২ বছরের এক মা গুলি করে হত্যা করলেন তার ৭২ বছরের ছেলেকে। বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে চাইলে ছেলের প্রতি ক্ষেপে গিয়ে গুলি করেন বয়বৃদ্ধা আন্না ব্লেসিং।

ছেলে হত্যার দায়ে যুক্তরাজ্য পুলিশ আন্না ব্লেসিংকে হুইল চেয়ারে করে আদালতে হাজির করে। বৃদ্ধা আদালতে ছেলের বিরুদ্ধে অভিযোগ উঠিয়ে বলেন, ছেলে আমাকে বাড়ি থেকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছিল। তাই আমি তাকে গুলি করে দিয়েছি।

বৃদ্ধা আদালতে আবেগাপ্লুত হয়ে বলেন, ছেলে আমার জীবন শেষ করেছে, তাই আমিও তার জীবন শেষ করে দিয়েছি।

নিহতের বান্ধবী দাবি করেন, অনেক বয়স হওয়ায় তিনি ঠিকমত হাঁটতে পারতেন না, খেতে পারতেন না। তাই আমরা পাঠাবার ব্যবস্থা করেছিলাম। যেন তিনি সব সুযোগ-সুবিধা নিয়ে আরামে থাকতে পারেন।

সোমবার বৃদ্ধাকে আশ্রমে পাঠিয়ে  দেয়ার কথা বললে বৃদ্ধা ২ পিস্তল হাতে নিয়ে ছেলের ঘরে যান। পরপর গুলি ছুড়ে হত্যা করেন নিজের ছেলেকে। গুলি করার পর পিস্তল তাক করেন ছেলের বান্ধবীর দিকে। বান্ধবী কোনো রকম বেঁচে গিয়ে ৯১১ নম্বরে ফোন করে পুলিশের সাহায্য চাইলে পুলিশ এসে তাকে উদ্ধার করে।

বৃদ্ধা এখন জেলে আছেন বলে আদালত সূত্রে জানা গেছে। তদন্তকারী দল জানিয়েছে, বৃদ্ধার ২টি পিস্তলই বৈধ ছিল। তবে ছেলেকে হত্যা করার দায়ে আদালত দ্রুত বৃদ্ধার শাস্তির ব্যবস্থা নিবে বলে জানিয়েছে তদন্তকারী দল।

দাওরায়ে হাদিসের ফলাফল আগামীকাল, যেভাবে জানবেন

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ