মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

এবার আওয়ামী লীগ নেতাকে দুর্বৃত্তের হাতুড়িপেটা (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক এবং কালিকাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এজাজুর রহমান আকনকে হাতুড়িপেটা করে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার সন্ধ্যায় কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের কাছে এই ঘটনা ঘটে।

এলাকাবাসী ও আহতের পরিবার জানান, কালিকাপুরে একটি জানাজায় অংশ নিয়ে ফিরছিলেন এজাজুর রহমান আকন। তিনি কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এলে দুর্বৃত্তরা তার পথরোধ করে হাতুড়িপেটা শুরু করে। তখন তার আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। হাতুড়ি পেটায় তার মাথা ও হাত মারাত্মক জখম হয়।

তারা আরও জানান, দ্রুত তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এজাজুর রহমান আকনের ছেলে পিয়াস আকন বলেন, আমার বাবাকে পূর্ব শত্রুতার জের ধরে সাবেক চেয়ারম্যান আহসান মাতুব্বর এবং তার লোকজন হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। এই ঘটনায় মামলা করা হবে।

মাদারীপুর সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।

আরও পড়ুন : প্রশংসায় ভাসছে প্রতিবাদী সেই কুকুর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ