শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

দেশেই তৈরি হবে বিশ্বমানের স্মার্টফোন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  বাংলাদেশে তৈরি হবে বিশ্বমানের স্মার্টফোন। সেদিন আর দূরে নয়। এরই মধ্যেই অনেক প্রতিষ্ঠান ডিভাইস তৈরি করতে শুরু করেছে।

আরো কিছু প্রতিষ্ঠান তৈরি করার অপেক্ষায় আছেন বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার।

বৃহস্পতিবার বিকেলে ‘স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০১৮’ উদ্বোধন করেন তিনি। মেলা উদ্বোধনকালে তিনি আরো বলেন, ‘সরকার মোবাইল কেন্দ্রিক সবদিকেই ফোকাস দিচ্ছে।

এ ছাড়া আরো সুখবর হচ্ছে, এটুআইয়ের কাজগুলো মোবাইল নির্ভর করা হচ্ছে। স্মার্টফোনের মাধ্যমে যেন কাজগুলো আরো সহজভাবে করা যায়। সামনে মন্ত্রীসভার বৈঠকে উপস্থাপন করা হবে বিষয়টি ‘

মোস্তাফা জব্বার জানান, স্মার্টফোন এবং ট্যাব মেলা শুধু ঢাকাতেই নয়, দরকার ঢাকার বাইরেও। কারণ ঢাকার বাইরে যারা আছেন তাদের এই সব নতুন ডিভাইস দেখার সুযোগ দেয়া দরকার।

প্রযুক্তির বিকাশে যে কোনো প্রতিষ্ঠান এই উদ্যোগ নিয়ে সরকারও সহযোহিতা করবে। এ ছাড়া নতুন এই প্রযুক্তিপণ্য কেনার অধিকার সবার আছে। আশা করছি শিগগিরই এই সুযোগ ঢাকার বাহিরের মানুষরাও পাবেন।

মুক্তিযোদ্ধা কোটা বাদ দেয়া সম্ভব নয়: সংসদে প্রধানমন্ত্রী
রোহিঙ্গাদের যে গ্রামে সাংবাদিকদের ঢুকতে দেয়া হয়নি (ভিডিও)
তুর্কির কাসেম নানুতবি মাহমুদ আফেন্দির শিষ্য এরদোগান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ