সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ভয়ঙ্কর ২৯ অ্যাপস থেকে সাবধান!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : গুগল প্লে স্টোরে প্রয়োজনীয়তার বিচারে লাখো জনপ্রিয় অ্যাপস রয়েছে। তবে কিছু অ্যাপস আপনার ক্ষতির কারণও হতে পারে। এগুলো ব্যবহারে সচেতন হতে হবে। এমনই অনেক অ্যাপ আছে যা দরকারের সময়ে আপনি ডাউনলোড করেন প্লে স্টোর থেকে।

কিন্তু সাবধান! এসব অ্যাপ ডাউনলোডের সুযোগেই মোবাইলে হয়তো ঢুকে পড়ছে ভাইরাস কিংবা হ্যাক হয়ে যাচ্ছে আপনার মোবাইল ফোন। গুগল এ রকম ২২টি অ্যাপকে চিহ্নিত করে ডিলিট করে দিয়েছে।

এই অ্যাপগুলো ব্যবহার করলে মোবাইল ভাইরাস দ্বারা সংক্রমিত হওয়ার পাশাপাশি হ্যাক হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে প্রবল। তাই সব দিক বিবেচনা করেই এই অ্যাপগুলো ডিলিট করা হয়েছে বলে জানিয়েছে গুগল কর্তৃপক্ষ।

অ্যাপগুলো হলো- স্মার্ট সুইপ, রিয়েল টাইম বুস্টার, ফাইল ট্রান্সফার প্রো, নেটওয়ার্ক গার্ড, এলইডি ফ্লাশলাইট, ভয়েস রেকর্ডার প্রো, ফ্রি ওয়াইফাই প্রো, কল রেকর্ডার প্রো, কল রেকর্ডার, রিয়েল টাইম ক্লিনার, সুপার ফ্লাশলাইট লাইট, কল ফ্লাশলাইট, মাস্টার ওয়াইফাই কি, ওয়াইফাই সিকউরিটি মাস্টার- (ওয়াইফাই এনালাইজার, স্পিড টেস্ট), ফ্রি ওয়াইফাই কানেক্ট, ব্রাইটটেস্ট এলইডি ফ্লাশলাইট অলমাইটলি, ব্রাইটেস্ট ফ্লাশলাইট, কল রেকর্ডিং ম্যানেজার, স্মার্ট ফ্রি ওয়াইফাই, ব্রাইটটেস্ট এলইডি ফ্লাশলাইট প্রো, ড. ক্লিনার লাইট, ওয়ালপেপার এইচডি-ব্যাকগ্রাউন্ড।

এছাড়াও আরো ৭ টি মোবাইল আ্যাপস থেকে আপনাকে সাবধান হতে হবে।অ্যাপগুলো হলো-কুইকপিক, ইএস ফাইল এক্সপ্লোরার, ইউসি ব্রাউজার, ক্লিনইট, মিডিয়া প্লেয়ার, ডিইউ ব্যাটারি সেভার অ্যান্ড ফাস্ট চার্জ, ডলফিন ওয়েব ব্রাউজার।  এই আ্যাপগুলো ব্যবহারে আপনার ব্যক্তিগত তথ্য লোপাট হতে পারে বলে জানিয়েছে  টাইমস অফ ইন্ডিয়া।

আরও পড়ুন : স্মার্টফোনে চার্জ ধরে রাখার ৭ উপায়
মোবাইলে দ্রুত চার্জ দেবেন যেভাবে