মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

ভারত থেকে সাইকেল চালিয়ে হজ পালনে বৃদ্ধ ফাইয়াজ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের দক্ষিণাংশে অবস্থিত তামিলনাড়ু থেকে এবার হজপালনের জন্য সৌদি আরব যাচ্ছেন ৩ হাজার ৭২৮ জন মুসলমান। এ রাজ্য থেকে এবারই সব চেয়ে বেশি সংখ্যক মুসলমান হজে যাচ্ছেন।

এবার ভারতের হজযাত্রীর মোট সংখ্যা ১ লাখ ৭৫ হাজার ২৫ জন। যা দেশটির স্বাধীনতার পর থেকে এযাবৎকালের সর্বোচ্চ।

রেকর্ডের এখানেই শেষ নয়, আরও বড় রেকর্ড হলো- মোট হজযাত্রীর ৪৭ শতাংশ নারী। অর্থাৎ এবার হজযাত্রায় রেকর্ড করছেন ভারতীয় মুসলিম নারীরাও।

এতসব রেকর্ডের ভিড়ে আরেকটি রেকর্ড করতে চলেছেন তামিলনাড়ুর এক স্কুল শিক্ষক।

৫২ বছর বয়সী ফাইয়াজ আহমেদ তামিলনাড়ুর বিনইয়াম্বাদি এলাকা থেকে বাইসাইকেলে হজ পালনের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। তিনি পাকিস্তান ও ইরান হয়ে সৌদি যাবেন। এ জন্য তাকে সংশ্লিষ্ট দেশগুলোর ভিসা নিতে হবে।

আরও পড়ুন: সাইকেল চালিয়ে হজপালনে দুই বন্ধু!

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ