সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

ছোট শিশুদের মধু খাওয়ানো কি ঠিক?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় ছোট শিশুদের ঠাণ্ডা-কাশি লেগেই থাকে। ঋতু পরিবর্তন কিন্তু সামান্য অনিয়ম হলেই এক বছরের কম বয়সী শিশুদের ঠাণ্ডা লেগে যায়। শিশুদের নিয়ে তাই প্রায়ই ছুটতে হয় চিকিৎসকের কাছে।

কেউ কেউ আবার ঘরোয়া উপায়ে এ সমস্যা সমাধানের চেষ্টা করেন। ঘরোয়া পদ্ধতিতে ঠাণ্ডা সারানোর সবচেয়ে সহজ পদ্ধতি হল মধু। কিন্তু ছোট শিশুদের মধু খাওয়ানো কতটা সঠিক তা নিয়ে বিভিন্ন কথা বলেছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞরা বলছেন, ঐতিহ্যগতভাবে ঠাণ্ডা-কাশি সারানোর জন্য মধু দীর্ঘদিন ধরেই ব্যবহৃত হয়ে আসছে। শিশুদের ক্ষেত্রে তা কোনো ধরনের অ্যালার্জির তৈরি করে কিনা তা আগে জানা দরকার।

তারা আরও বলছেন, ছয় মাসের নিচে কোনো শিশুকে মধু খাওয়ানো ঠিক নয়। ছয় মাসের পর যখন শিশুদের অন্যান্য খাবার দেওয়া হয় তখন সামান্য পরিমাণে মধু তাদর দেওয়া যেতে পারে।

আবার কেউ কেউ বলছেন, ঠাণ্ডা সারালেও দুই বছরের নিচে কোনো শিশুকে মধু দেওয়া ঠিক নয়। মধুতে থাকা ক্লাস্ট্রিডিয়াম বোটুলিনাম উপাদান কখনও কখনও শিশুদের মধ্যে খাদ্যে বিষক্রিয়া তৈরি করতে পারে।

কারণ এই ধরনের উপাদানের সঙ্গে লড়াই করার মতো শক্তি ছোট শিশুদের শরীরে তৈরি হয় না।

একটু বড় শিশু কিংবা বয়স্কদের মধুতে থাকা ব্যাকটেরিয়া কোনো ক্ষতি করতে পারে না কারণ তাদের হজম পদ্ধতি ছোট শিশুদের চেয়ে অনেক শক্তিশালী।

একারণে ছয় মাস থেকে দুই বছরের নিচে শিশুদের মধু খাওয়ানো ঠিক নয়।তাহলে তাদের শরীরে ব্যাকটেরিয়া আক্রমন করতে পারে।কিন্তু এর চেয়ে বেশি বয়সীদের ঠান্ডা-কাশি সারাতে মধু দিতে পারেন।

যেসব খাবার শিশুদের খাওয়াবেন না

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ