সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

মেয়েকে কালিমা শেখাচ্ছেন সাকিব আল হাসান (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম

পৃথিবীর সর্ব উত্তম কথা হলো কালিমা তায়্যিবা ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ’ সা.।এটি হল ঈমানের সত্তরটি শাখার মধ্যে সর্বোত্তম। যার কারণে এ কালিমার জিকিরে রয়েছে গুরুত্বপূর্ণ ফজিলত। হজরত জাবির ইবনে আবদুল্লাহ হতে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির হচ্ছে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ এবং সর্বোত্তম দোয়া হলো ‘আল-হামদুলিল্লাহ’। (তিরমিজি, ইবনে মাজাহ, নাসাঈ, ইবনে হিব্বান)

মুসলিম মাত্রই তার সন্তানকে শৈশবেই কালিমার পাঠ প্রদান করে থাকেন। পরিবার থেকেই সন্তান ইসলামের বুনিয়াদী শিক্ষা গ্রহণ করবে, সেটাই নিয়ম। ইসলাম আমাদের সে শিক্ষেই দেয়। তাই ক্রিকেটার সাকিব আল হাসানের ক্ষেত্রে হয়নি তার ব্যতিক্রম। খেলা নিয়ে শত ব্যস্ততা থাকলেও বাবা হিসেবে এই দায়িত্বটা পালন করছেন শাকিব।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ‘ইনস্টাগ্রাম’-এ একটি ভিডিও পোস্ট করেছেন সাকিবের সহধর্মিনী উম্মে শিশির। যেখানে দেখা যাচ্ছে, মেয়ে অালাইনা হাসান অব্রিকে ইসলামের মূল কালিমা ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ’ শিখাচ্ছেন সাকিব। ছোট্ট অব্রিও বাবার সঙ্গে পড়ছেন কালিমা, ধীরে ধীরে আত্মস্থ করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সর্বস্তরের মানুষের কাছ থেকে দোয়া ও প্রশংসা পাচ্ছেন সাকিব আল হাসান। ব্যস্ততার মাঝে সন্তানের জন্য সময় বের করে এই কাজটিই বা ক’জন দায়িত্ববান পিতা করতে পারেন!

ভিডিওতে দেখুন মেয়েকে কালিমা শেখাচ্ছেন সাকিব 

আরএম/