সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম কাতারের প্রভাবশালী আশশারক পত্রিকায় বাংলাদেশ-কাতার সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন। সাক্ষাৎকারটি আওয়ার ইসলামের পাঠকদের জন্য আরবি থেকে ভাষান্তর করেছেন মুজাহিদুল ইসলাম
বাংলাদেশ-কাতারের সম্পর্ক বিষয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন,
বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও কাতারের মধ্যে চমৎকার ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে; বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কাতার বাংলাদেশকে প্রথম দিকেই স্বীকৃতি দিয়েছে, দেশনির্মাণ ও উন্নয়নে সে সময়ের বাংলাদেশের নেতৃত্বকে তারা সমর্থন দিয়েছে, এখনো সমর্থন দিয়ে আসছেন।
অধিকন্তু বাংলাদেশকে স্বীকৃতি দিতে অপরাপর আরব ও ইসলামি দেশগুলোকে তারা উৎসাহ জুগিয়েছেন। এ দৃষ্টিকোণ থেকে দু দেশের মধ্যে চমৎকার ও দীর্ঘ সম্পর্কের ইতিহাস রয়েছে।
বর্তমানে কাতারে অবস্থানকারী মন্ত্রী বলেন, অভিজ্ঞতা ও জনশক্তি সরবরাহের মাধ্যমে বাংলাদেশ কাতারের অভাবনীয় উন্নয়নে মৌলিকভাবে অবদান রাখছে।
তিনি আরো বলেন, কাতার বিশ্বের অন্যতম ধনী দেশ; এখানে ব্যবসা-বাণিজ্যে ও বিনিয়োগের অনেক অনেক সুযোগ আছে।
শাহরিয়ার আলম কাতারি বিনোয়গকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহবান জানান।
তিনি বলেন, কাতার-বাংলাদেশ ক্লাব কাতারি বিনিয়োগকারীদের বাংলাদেশের বিনিয়োগ-সুবিধা সম্পর্কে পরিচয় করিয়ে দিতে ভূমিকা রাখবে, পাশাপাশি বাংলাদেশ সরকার বৈদেশিক বিনিয়োগ সম্প্রসারণে উন্মুখ হয়ে আছে, তাছাড়া বাংলাদেশ এখন অর্থনীতিতে দ্রুত অগ্রসর দেশগুলোর অন্যতম।
আপনার মাদরাসার জন্য নিন কওমি ম্যানেজমেন্ট সফটওয়্যার
মন্ত্রী নিশ্চিত করেন, তার দেশ কাতারের সাথে বাণিজ্যিক ও বিনিয়োগের সম্পর্ককে গভীর করতে এবং তা সর্বোচ্চ পর্যায় নিতে খুবই আগ্রহী।
কাতার-বাংলাদেশ ক্লাবের মাধ্যমে হওয়া বর্তমান কাতার সফর মূলত বাণিজ্য ও বিনিয়োগকে শক্তিশালী করার সম্ভাবনাকে কেন্দ্র করেই হয়েছে। এখানে উভয় পক্ষেরই আগ্রহ রয়েছে, কারণ কাতার ফিনান্সিয়াল সেন্টার এ কনফারেন্সে বড় আকারে ভূমিকা রেখেছে। এটা উভà§