সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

শিক্ষার্থীদের মদ্যপান করতে বললেন অধ্যক্ষ (ভিডিও ভাইরাল)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের কোচবিহারের তুফানগঞ্জ আইটিআই কলেজের অধ্যক্ষ উইলিয়াম সোরেন ছাত্রদের মদ পান করতে বলেছেন বলে অভিযোগ উঠেছে। ছাত্ররা স্মারকলিপি জমা দিতে গেলে তিনি তাদের মদ পান করতে উৎসাহিত করেন বলে জানা গেছে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, তুফানগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল হাইস্কুলের চার ছাত্র সোমবার তুফানগঞ্জ আইটিআই কলেজের অধ্যক্ষের কাছে কিছু কাজ নিয়ে যান। প্রথমে অধ্যক্ষ দেখা করতে না চাইলেও পরে অফিসে ডেকে নেন তাদের।

অধ্যক্ষ নিজের অফিসে বসে মদ্যপান করছিলেন। ছাত্রদেরও মদ্যপান করতে অনুরোধ করেন অধ্যক্ষ। ছাত্রছাত্রী সংসদের পক্ষ থেকে তার সব কথা মোবাইলে ভিডিও করা হয়।

‘আমার বাবা এমপি, ঠিক আছে?’ (ভিডিও ভাইরাল)

অধ্যক্ষ বলেন, যতক্ষণ চোখ খোলা আছে আমি মদ্যপান করতে থাকি। চোখ বন্ধ হয়ে গেলেই মদ্যপান বন্ধ। আমার খাদ্য তালিকার মধ্যে পড়ে মদ্যপান। আপনারা যেটাকে মদ বলেন আমার কাছে সেটা পরিশুদ্ধ ফলের নির্যাস।

কোচবিহারের জেলা শাসক কৌশিক রায় জানান, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। অভিযুক্ত অধ্যক্ষের বিরুদ্ধে তুফানগঞ্জ শহর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে মহকুমা শাসকের কাছে একটি স্মারকলিপি জমা দেয়া হয়েছে।

তৃণমূল ছাত্র পরিষদ নেতা তনু সেন জানান, অধ্যক্ষের এ রকম আচরণ কখনোই কাম্য নয়।

উইলিয়াম সোরেনের সঙ্গে যোগযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। এমনকি তার সঙ্গে দেখা করতে গেলেও তিনি দেখা করেননি।

ব্যবসাকে সহজ করতে এলো বিসফটি!

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ