দীর্ঘদিন অপেক্ষার পর কওমি শিক্ষা সনদের স্বীকৃতির বিল সংসদে চূড়ান্তভাবে পাস হয়েছে। আনন্দে ভাসছে আলেম ওলামা ও কওমি শিক্ষার্থীরা। এই স্বীকৃতির দাবীর সূচনা কবে থেকে হয়েছে, কোন কোন ওলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, স্বীকৃতিকে আমাদের কীভাবে মূল্যায়ণ করা উচিৎ এবং শেখ হাসিনা সরকারকে সংবর্ধনাসহ কয়েকটি বিষয় নিয়ে কথা হয়- আল্লামা আশরাফ আলীর সাথে।
আল্লামা আশরাফ আলী আল হাইয়াতুল উলইয়ার কো চেয়ারম্যান, এবং বেফাকের সিনিয়র সহসভাপতি। গতকাল মালিবাগ জামিয়ায় প্রবীন এ আলেমে দীনের সাথে কথা বলেন আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক ইসমাঈল আযহার।
আওয়ার ইসলাম : কওমি শিক্ষা সনদের দাবি প্রথম কবে এবং কারা উত্থাপন করে?
আল্লামা আশরাফ আলী: ১৯৭৮ সালে বেফাকুল মাদারিসিল আরাবিয়ার পক্ষ থেকে আমরা সর্বপ্রথম স্বীকৃতির দাবি করি। এখন অবশ্য অনেকে এমন দাবি করছে যে তারা প্রথম দাবী উত্থাপন করেছে, কিন্তু তাদের এই দাবি সঠিক নয়।
আওয়ার ইসলাম: এ যাবৎ স্বীকৃতির আন্দোলন সংগ্রামে আলেমদের মধ্যে কারা বেশি ভূমিকা পালন করেছেন?
আল্লামা আশরাফ আলী: ওলামায়ে কেরাম মধ্যে কারা বেশি ভূমিকা রেখেছে এ ব্যাপারে যদি একক কোনো ব্যক্তির নাম বলি তাহলে বলবো শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহ, এর কথা। স্বীকৃতির পেছনে তাঁর ভূমিকা অসামান্য।
এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার
আওয়ার ইসলাম: যদি এককভাবে না বলে যৌথভাবে বলেন, তাহলে কাদের কথা বলবেন?
আল্লামা আশরাফ আলী: মাওলানা আতহার আলী রহ, আল্লামা হারুন ইসলামাবাদী রহ., আল্লামা নুরুদ্দিন গহরপুরী রহ, খতিব ওবায়দুল হক রহ., মুফতি ফজলুল হক আমিনী রহ., মুফতি আব্দুর রহমান ,মাওলানা মুহিউদ্দীন খান রহ., মাওলানা সৈয়দ ফজলুল করীম রহ., মাওলানা আব্দুল জব্বার জাহানাবাদী রহ. মাওলনা আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহয়াহ রহ. প্রমুখ সময়ে সময়ে তাদের অবদান এবং ভূমিকার ফলে আজ স্বীকৃতি আলোর মুখ দেখেছে।
আওয়ার ইসলাম: কওমি স্বীকৃতির দাবির সূচনা থেকে স্বীকৃতির বিল চূড়ান্ত হওয়া পর্যন্ত আপনার ভূমিকা কী ছিল?