সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

ফিলিস্তিনের কাছে হারলো বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খেলা ডেস্ক: বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনালে ফিলিস্তিনের বিপক্ষে ০-২ গোলে হেরেছে বাংলাদেশের।

বুধবার (১০ অক্টোবর) কক্সবাজারে অনুষ্ঠিত ম্যাচটিতে শুরুতেই পিছিয়ে যায় বাংলাদেশ। ম্যাচের নবম মিনিটে মোহাম্মদ বালাহর গোলে ১-০ গোলে এগিয়ে যায় ফিলিস্তিন।

প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। ১-০ এগিয়ে থেকে বিরতিতে যায় ফিলিস্তিন। বিরতির পর লড়াই আরো জমে ওঠে। বাংলাদেশ বারবার আক্রমণে গিয়েও গোলের দেখা পায়নি। বাংলাদেশ শেষ মুহূর্ত পর্যন্ত ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করেছে। কিন্তু ম্যাচ শেষ হওয়ার আগ মুহূর্তে তথা অতিরিক্ত সময়ে ২-০ গোলে এগিয়ে যায় ফিলিস্তিন। এর ফলে ঘুরের টুর্নামেন্টেও ফাইনালে খেলা হলো না বাংলাদেশের।

বাংলাদেশের জামাল ভুঁইয়াদের লক্ষ্য ছিল শিরোপা জয়। কিন্তু ফাইনালে উঠতে না পেলে শেষ হলো শিরোপা জয়ের স্বপ্ন।

‘বি’ গ্রুপ থেকে গ্রুপ রানার আপ হয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। আর ‘এ’ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে ওঠে ফিলিস্তিন। ফাইনালে ওঠা দুইটি দলই ছিল ‘এ’ গ্রুপে। তাজিকিস্তান ‘এ’ গ্রুপ থেকে গ্রুপ রানার আপ হয়ে সেমিফাইনালে উঠেছিল।

অনুমতি ছাড়া স্বামীর মোবাইল দেখায় স্ত্রীর কারাদণ্ড

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ