সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

মিষ্টি বেশি খেলে কি ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেশি মিষ্টি খেলে ডায়াবেটিস হবে- যাদের মিষ্টি পছন্দ এই কথা তাদের প্রায়ই শুনতে হয়। তবে  ডায়াবেটিস সম্পর্কে যারা জানেন তাদের কাছে ব্যাপারটা হাস্যকর মনে হতে পারে। কারণ মিষ্টি খেলে ডায়াবেটিস হয় এই ভুল ধারণা নিয়ে বসে আছেন এরকম মানুষ নেহাত কম নয়।

অনেক সময় অভিভাবকদের বলতে শোনা যায়, এত মিষ্টি খাস না, ডায়বেটিস হয়ে যাবে ৷ কিন্তু স্বস্তির কথা হল, মানুষের প্রচলিত এই বিশ্বাস একেবারেই ভুল ৷ তবে ডায়বেটিস হলে মিষ্টির উপর কিছুটা রাশ টানা জরুরি ৷

যারা খুব বেশি পরিমাণে মিষ্টি খান তাদের কী ডায়বেটিস হওয়ার কোনওরকম সম্ভাবনা থাকে ? আমরা সাধারণত দু’ভাবে মিষ্টি ইনটেক করি ৷ চা, কফি, দুধে সরাসরি মিষ্টি দিয়ে খাওয়া, আর রোজকার খাবার থেকে মিষ্টি ইনটেক করা ৷ যেমন- পানীয়, ফল, কেক, বিস্কিট এরকম নানা খাবারের মধ্যেই মিষ্টি থাকে ৷

ডায়বেটিসও দু’রকমের হয় ৷ টাইপ ১, টাইপ ২ ৷ টাইপ ১ ডায়বেটিসে ইনসুলিন প্রস্তুতকারক কোষ নষ্ট হয়ে যায়, অন্যদিকে টাইপ ২ ডায়বেটিসে আমাদের শরীর ইনসুলিন ব্যবহার করতে পারে না ৷ এবং জেনে রাখা ভাল কোনও রকম ডায়বেটিসই মিষ্টি খাওয়ার কারণে হয় না ৷

টাইপ ২ ডায়বেটিসের সঙ্গে অবশ্য ওবেসিটির একটা যোগাযোগ রয়েছে ৷ ওবেসিটির একটা কারণ অবশ্যই কর্মবিমুখ লাইফস্টাইল এবং অতিরিক্ত জাঙ্ক ইনটেক করা ৷ আর এই ধরনের জাঙ্ক ফুডের মধ্যে সুগারও থাকে৷ ফলে এই খাবার পরোক্ষভাবে ডায়বেটিসের সম্ভাবনা বাড়াতে পারে ৷

তবে ডায়বেটিস হওয়া মানেই কিন্তু মিষ্টির উপর ১৪৪ ধারা জারি করা নয় ৷ ব্যালান্সড ডায়েটে থাকলে অবশ্যই মিষ্টি খেতে পারেন আপনিও৷

এমপি মনিরুলকে স্কুলছাত্রীদের বরণ করার ভিডিও ভাইরাল

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ