মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সারা বিশ্বে ৪৮ ঘণ্টা বন্ধ থাকতে পারে ইন্টারনেট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্ব জুড়ে বড় ধরনের বিপর্যস্ত ঘটতে পারে ইন্টারনেট সেবা। কি ডোমেন সার্ভারের রুটিন মেরামতের কারণে ইন্টারনেট ব্যবহারকারীদের এই সমস্যার মুখোমুখি হতে হবে বলে মনে করা হচ্ছে।

এ বিষয়ে রাশিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, ৪৮ ঘণ্টার জন্য বড় সমস্যা হতে পারে ইন্টারনেট সেবায়।  ওই সময়ের মধ্যে ইন্টারনেটের সঙ্গে জড়িত সমস্ত রকম কার্যক্রম ব্যহত হতে পারে।

রাশিয়া টুডে-র রিপোর্টে বলা হয়, দি ইন্টারনেট কর্পোরেশন অব অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বারস (আইসিএএনএন) এই মেরামতের কাজ করবে। ইন্টারনেটের অ্যাড্রেস বুক বা ডোমেন নেম সিস্টেম(ডিএনএস)-কে সুরক্ষিত রাখার জন্য ‘ক্রিপটোগ্রাফিক কি’ রয়েছে তা বদলানোর কাজ করার কারণে নেট পরিসেবা ব্যহত হবে।

জানা যায়, বিশ্ব জুড়ে সাইবার হামলা কমাতে, হ্যাকারদের কবল থেকে ইন্টারনেটকে সুরক্ষিত রাখতেই এই ‘ক্রিপটোগ্রাফিক কি’ বদলানোর হবে।

কমিউনিকেশনস রেগুলেটরি অথরিটি(সিআরএ)এক বিবৃতিতে জানিয়েছে, ডিএনএস-কে আরও সুরক্ষিত করতে এই সময়ের জন্য বিশ্ব জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া জরুরি।

নেটওয়ার্ক অপারেটরস বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার-রা (আইএসপি) যদি এই অবস্থার জন্য প্রস্তুতি না নেয় তাহলে ইন্টারনেট ব্যবহারকারীরা সমস্যার মুখে পড়তে পারেন।

দেশে ইন্টারনেট ব্যবহারকারী মাত্র ১৩ শতাংশ!

-আরআর