মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

আসামে ৩ মুসলিম যুবককে সন্ত্রাসী সাজানোর চেষ্টা, ক্রিকেটারের নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসামের গুয়াহাটির একটি হোটেলে তিন নিরীহ শিক্ষিত মুসলিম যুবককে সন্ত্রাসবাদী সাজানোর অপচেষ্টার নিন্দা জানিয়েছেন ক্রিকেটার গৌতম গম্ভীর। খবর টিডিএন বাংলার

নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে একটি ট্যুইট করে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বাঁ হাতি এই ওপেনার।

গম্ভীর লেখেন, ‘তাজ হোটেল, ঘটনা যদি সত্যি হয় তাহলে এটা সত্যিই ভীতিকর ব্যাপার। গান্ধীর সত্যতা, ভগতের লড়াই … না হিন্দুর না মুসলমানের। মাদার তেরেসার হাসি, কালামের বিজ্ঞান … না কোনও শিখের আর না কোনও খ্রিস্টানের। আর আমরা হোটেলে রুমে আলোচনা করছি !!! শুভ জন্মদিন আব্দুল কালাম ?????’

গম্ভীরের এই ট্যুইটের পর এই ঘটনা আরও গুরুত্ব পেয়েছে সোশ্যাল সাইটে।

উল্লেখ্য, গত শনিবার সেনাবাহিনীতে কর্মরত জওয়ান ইমরান হুসেন, বদরপুর জুনিয়র কলেজের প্রেসিডেন্ট সাহাব উদ্দিন ও সরকারি স্কুলের শিক্ষক তথা সমাজসেবী জাহিদ ইসলাম বড়ভূইয়া নামের এই তিনজন মুসলিম যুবক গুয়াহাটিতে সেন্ট্রাল ও রাজ্য পুলিশ কর্তৃক হেনস্তার শিকার হন।

তাদের এক জনের মোবাইলে মুসলিম নেতা ওয়েসীর বক্তব্য থাকায় ঘন্টার পর ঘন্টা জেরা করে। ওই তিন যুবকের দাবি, শুধুমাত্র মুসলিম হওয়ার কারণেই তাদের এইভাবে হেনস্তার শিকার হতে হয়েছে।

ভারতে হিন্দু মন্দিরে নারীর প্রবেশ নিয়ে তুমুল সংঘাত

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ