রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

রংপুরে ছাত্রাবাস থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রংপুরের একটি ছাত্রাবাস থেকে নাহিদ মিয়া (১৬) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বিকেলে নগরীর হনুমানতলা এলাকার আল্লাহর দান ছাত্রাবাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নাহিদ মিয়া লালমনিরহাটের সদর উপজেলার তালুক হারাটি গ্রামের নবিবার রহমানের ছেলে। তিনি রংপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

জানা গেছে, নাহিদ হনুমানতলা এলাকার আল্লাহর দান ছাত্রাবাসের ৬ নম্বর রুমে থাকতেন। মঙ্গলবার রাতের খাবার খেয়ে নাহিদ তার রুমে যান। বুধবার সকালে ছাত্রাবাসের অন্য ছাত্ররা তার কক্ষে ডাকাডাকি করলেও কোন সাড়া-শব্দ না পেয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

মসজিদকে মাদরাসার ছাত্রাবাস হিসেবে ব্যবহার করা যাবে কি?

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ